Thursday , 20 June 2024 | [bangla_date]

পীরগঞ্জে ছিন্নমুল মানুষের সাথে আই পজেটিভের ঈদ উৎসব

চেয়ার টেবিলে বসিয়ে দুপুরে একবেলা মাংস ভাত খাওয়ানো হয়েছে প্রায় এক’শ ছিন্নমুল নারী, পুরুষ ও শিশুকে। সমাজের  ছিন্নমুল মানুষদের সাথে ঈদ আনন্দ ভাড়াভাগি করতে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আইপজেটিভ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইফতেখারুল হক ধ্রুব, পীরগঞ্জ প্রেসক্লারে সভাপতি জয়নাল আবেদিন বাবুল, জেলা খ্রীস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, আই পজেটিভের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ,সহ সংগঠনের সদস্যরা।
আই পজেটিভের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ জানান, সাধারণ মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে আই পজেটিভ। বৃক্ষ রোপন, শীত বস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, দরিদ্রদের স্বনির্ভর করতে সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন ধরণের প্রতিযোগীতা আয়োজন, স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রচার- প্রসার করা  সহ অসহায় মানুষকে নানা ভাবে সাহায্য করে আসছেন তারা।
তিনি আরো বলেন, সমাজের ছিন্নমুল মানুষ যারা কোরবানি দিতে পারেনি বা কোরবানির মাংস খেতে পারেননি , তাদের জন্য প্রতি বছর দুপুরে এক বেলা মাংস ভাতা খাওয়ানোর আয়েজন করেন তারা। মানবিক কাজের অংশ হিসেবে এবারো সেই আয়োজন করা হয়। এতে প্রায় একশ জন ছিন্নমুল নারী-পুরুষ ও শিশু অংশ নেয়। তাদের এক বেলা খাওয়াতে পেরে বেশ খুশী আই পজেটিভ পরিবার।
অনেক দিন পর চেয়ার টেবিলে বসে দুপুরে এক বেলা মাংস ভাত খেতে পেরে তৃপ্তির ঢেকুড় তুলেন অনেকে। দোয়া করেন আই পজেটিভের জন্যেও।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় বার্ষিক রিভিউ ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে বেড়েছে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দাম

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে বেড়েছে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দাম

দিনাজপুরে তেভাগা পরিষদের আলোচনা সভায় বক্তারা বৈষম্যবিরোধী শ্রেণি সংগ্রাম শুরু হয়েছিল তেভাগা আন্দোলনের মধ্য দিয়ে

আশ্রায়ন প্রকল্পের ঘড় জবর দখলের চেষ্টা পীরগঞ্জে পৌর কাউন্সিলর সহ ৬৯ জনের নামে মামলা

বীরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

পঞ্চগড়ে বাল্য বিবাহ নিরোধে নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে মতবিনিময় সভা

তামিমকে ছাড়িয়ে সবার ওপরে মুমিনুল

দিনাজপুর-১ আসনের নির্বাচনে নিয়ামকের ভুমিকায় সংখ্যালঘু ভোটার ধানের শীষ ও দাঁড়িপাল্লা হাড্ডা হাড্ডি লাড়াই

রাণীশংকৈলে হযরত মুহাম্মদ (সাঃ) জন্ম উৎসবে আনন্দ মিছিল

বিরলে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন