Sunday , 2 June 2024 | [bangla_date]

পীরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

পীরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি
গণ সচেতনতা বৃদ্ধি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধু করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও মতবিনিময় সভা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসনের সহয়তায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মুসা সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউএনও রমিজ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ্, থানা ইন্সপেক্টর (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক মোশাররফ হোসেন, বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মারছুছা সরকার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন। এর আগে উপজেলা পরিষদ থেকে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য গত ২৭ মে পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল বির্তক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয় নাকাটিহাট উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় পাইলট উচ্চ বিদ্যালয়। মাধ্যমিক স্কুল বির্তক প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ঠাকুরগাঁওয়ে উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা

পীরগঞ্জে এক স্কুল শিক্ষিকার আত্মহত্যা

ছোট গল্প ভাঙ্গন মাসুদুর রহমান মাসুদ

হরিপুরে টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন-মুকুল

বীরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

রাণীশংকৈলে আ’লীগের নির্বাচনী অফিসে আগুন ! ” উঠান বৈঠকে ইটপাটকেল নিক্ষেপ”

পীরগঞ্জের মাদক কারবারি রফিকুলের যাবজ্জীবন কারাদণ্ড

পীরগঞ্জের মাদক কারবারি রফিকুলের যাবজ্জীবন কারাদণ্ড

দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক  সাধারন সভা ১৪ ফেব্রুয়ারী

দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ১৪ ফেব্রুয়ারী

আটোয়ারীর প্রবীণ সাংবাদিক শাহীন আর নেই

বোচাগঞ্জ নিকাহ রেজিষ্ট্রার কাজী হাফিজুর রহমানকে কাবিননামা জালিয়াতির কারনে আদালত কর্তৃক জেল হাজতে প্রেরণ