Tuesday , 11 June 2024 | [bangla_date]

পীরগঞ্জে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পূব চৌরাস্তা থেকে কালিরহাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ভাঙ্গা চোড়া পাকা সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সংস্কার কাজের উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আফতাবউদ্দীন, মোঃ শাহজাহান ও গোলাম রব্বানী, বীরমুক্তিযোদ্ধা আক্তারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, প্যানেল মেয়র আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর কামরুজ্জামান, আব্দুস সামাদ, রশিদুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রায় দেড় কোটি টাকায় এই সংস্কার কাজ বাস্তবায়ন করছেন পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় শহরের ব্যস্ততম এই সড়কটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে। সংস্কার কাজ শেষ হলে উপজেলা পরিষদ, সরকারী কলেজ, হাসপাতাল, ভুমি অফিস সহ বিভিন্ন সরকারী, বে-সরকারী দপ্তরের সাথে সাধারণ মানুষের যোগাযোগ সহজ হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রশাসনের আশ্বাস রাণীশংকৈলে ধর্ষক গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বীরগঞ্জে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

কাহারোলে কাঁচা শাক-সবজির দাম কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তির ফিরে এসেছে

রাণীশংকৈলে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বীরগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা

বীরগঞ্জে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

প্রধান উপদেষ্টার বিবৃতির পর হিলিতে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পাঁচ সদস্যের কমিটি গঠন পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকা ডুবিতে শিশু-নারীসহ ২৫ জনের মৃত্যু \রেলমন্ত্রীর শোক

দিনমজুর কৃষকের জমির গমক্ষেত ট্রাক্টরের হাল দিয়ে ভেঙ্গে নষ্ট করেছে এক প্রভাবশালী দখলদার

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ,২৫ মার্চ ও ২৬ মার্চ পালনে প্রস্তুতিমূলক সভা