Tuesday , 11 June 2024 | [bangla_date]

পীরগঞ্জে ৩শ পিস টাপেন্টাডল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারো ৩শ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ডালিম রায় ও স্বপন চন্দ্র রায় নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার সন্ধায় জাবরহাট গ্রামীন ব্যাংক অফিসের সামনে পাকা রাস্তা থেকে মাদক সহ তাদের গ্রেপ্তার করা হয়। ডালিম রায় উপজেলা কলিযুগ গ্রামের মাজেন্দ্র নাথ রায়ে ছেলে এবং স্বপন দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার হীরা চন্দ্র রায়ের পুত্র বলে জানায় পুলিশ।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক রতন চন্দ্র রায় জানান, ঐ দুই মাদক ব্যবসায়ী মাদক নিয়ে পীরগঞ্জে  আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ভারতীয় ৩শ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ডালিম রায় ও স্বপন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তারা মাদক ব্যাবসায়ী বলেও জানায় পুলিশ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম জানান, ৩শ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার হওয়া দুই  মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ২ শিশুর মৃত্যু

ফুলবাড়ী সীমান্তে পাচারকালে ভারতীয় নাগরীকসহ আটক ৬

দিনাজপুরস্থ বালিয়াডাঙ্গী কল্যান সমিতি’র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর শিক্ষাবোর্ড

হাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশের দারিদ্রতা ১৬ এর নিচে নামিয়ে আনাই সরকারের মুল লক্ষ ——নৌপরিবহন প্রতিমন্ত্রী

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনার মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে – নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুর ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালনে প্রস্তুতিমূলক সভা

সভাপতি-সায়েদ, সাঃ সম্পাদক- সজীব ঠাকুরগাঁওয়ে ‘সামাজিক সংগঠন ওয়ান বাংলাদেশের কমিটি গঠন’

ঠাকুরগাঁওয়ে নৈশ প্রহরী নিয়োগ বিষয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রধান শিক্ষক ও সভাপতি বিরুদ্ধে মামলা