Thursday , 27 June 2024 | [bangla_date]

পূনরুদ্ধারকৃত বিরলের ধর্মপুর ফরেস্ট বীটের ৩০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে সামাজিক বনায়ন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কর্তৃপক্ষের সদিচ্ছায় আবারও উদ্ধার হলো দিনাজপুরের বিরল ধর্মপুর ফরেস্ট বীটের ৩০ একর বে-দখলকৃত জমি। উদ্ধার করে নতুন সামাজিক সৃজন করা হয়েছে। এ পর্যন্ত এ বনাঞ্চলের বে-দখলকৃত ৩৪৬ একর জমি উদ্ধার করা হলো।
সোমবার সকাল থেকে সারাদিন ব্যাপী ধর্মপুর ফরেস্ট বীটের বীট কর্মকর্তা মহসীন আলীর নেতৃত্বে স্থানীয় বন রক্ষা কমিটি ও উপকার ভোগীদের সহায়তায় এই জমি উদ্ধার করে নতুন করে সামাজিক বনায়ন সৃজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলার বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার ও দিনাজপুর সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মান্নান হোসেনসহ বিরল থানার একদল পুলিশ।
বীট কর্মকর্তা মহসীন আলী জানান, বনভূমির জমি উদ্ধার করে সামাজিক বনায়ন গড়ে তুললে সব থেকে উপকারভোগীরাই এর সুফল পাবেন। এরই ধারাবাহিকতায় ধর্মপুর বীটের বে-দখলকৃত ৩৪৬ একর জমির মধ্যে পর্যায় ক্রমে এখন পর্যন্ত ১১০ একর জমি ইতিমধ্যে পূনরুদ্ধার করা হয় এবং পুনরায় উদ্ধার কৃত ঐ সকল জমিতে সামাজিক বনায়ন গড়ে তোলা হয়েছে। এই উদ্ধাকৃত জমিতে মোট এক লাখ গাছের চারা রোপন করা হয়েছে। আগামীতে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উত্তরবঙ্গের একমাত্র শকুন পরিচর্যা কেন্দ্রে অসুস্থ ৩টি শকুন চিকিৎসায়,দর্শনার্থীদের ভিড়

শোকাবহ আগস্টে হাবিপ্রবিতে মাসব্যাপী কর্মস‚চি গ্রহণ

পোলিং এজেন্ট দিতে পারেননি নৌকার প্রার্থী, নৌকা প্রতীকে ২৪৭ ভোট

রাণীশংকৈলে আত-তাকওয়া ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আলো ছড়াচ্ছে শিক্ষিকা হিরামনি

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সমাবেশ

আটোয়ারীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ

আটোয়ারী উপজলায় আসন্ন ১৭ মার্চ ২৫ মার্চ ২৬ মার্চ দিবসের প্রস্তুতিমূলক সভা

বীরগঞ্জে অগ্নিকান্ডে ১৩টি পরিবারের বাড়ী-ঘর ও মালামালসহ সবকিছু পুড়ে ছাই