Thursday , 27 June 2024 | [bangla_date]

ফটো সাংবাদিক নুর ইসলামের মাতার জানাযা ও দাফন সম্পন্ন

দিনাজপুরের ফটো সাংবাদিক, দৈনিক মানববার্তার স্টাফ মোঃ নুর ইসলামের মাতা মনোয়ারা বেগম এর জানাযা ও দাফনকার্য সম্পন্ন হয়েছে। ২৫ জুন- ২০২৪ মঙ্গলবার বাদ আছর শহরের দক্ষিণ বালুবাড়ী বায়তুর রহমান জামে মসজিদের পাশের মাঠে ফটো সাংবাদিক মোঃ নুর ইসলামের মাতার নামাজের জানাযা শেষে উত্তর ফরিদপুর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। উক্ত জানাযা ও দাফনকার্যে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জিন্নাত হোসেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লিবৃন্দ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি এক পুত্র, নাতি-নাতনীসহ বহু আত্মিয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। উল্লেখ্য ২৫ জুন মঙ্গলবার সকাল ১১টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন কমিশন রাষ্ঠ্রের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান—— রাণীশংকৈলের ইউএনও

তেঁতুলিয়ায় ‘আলোর ফোয়ারা’ ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

পীরগঞ্জে ৩ ঔষধ ফার্মেসীকে জরিমানা

সীমান্তে সৌহার্দপূর্ণ সহাবস্থান বজায় রাখতে ঐক্যমত বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর পর্যায়ে সমন্বয় সভা

পীরগঞ্জে রেলওয়ে কর্মচারীকে মারপিট : রেলের যন্ত্রাংশ লুট, থানায় এজাহার

বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিইউএস এর উদ্যোগে বিনামূল্যে উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ

বীরগঞ্জে উপজেলা নির্বাচনে প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা

১০ম বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরে সংবাদ সম্মেলন ‘সুন্দর ভবিষ্যতের জন্য শিল্পচর্চা’ শ্লোগান নিয়ে ব্যতিক্রমী ড্রইং স্কুলের কার্যক্রম

কাহারোলে বৃক্ষরোপন করেন বিএনপির নেতা মোঃ মনজুরুল ইসলাম