Wednesday , 5 June 2024 | [bangla_date]

বাশেঁর তৈরি ঝুড়ির মধ্যে লিচুর পাতা দিয়ে লুকানো অবস্থায় ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুর শহর থেকে বাশেঁর তৈরি ঝুড়ির মধ্যে লিচুর পাতা দিয়ে বিশেষ কায়দায় (লিচুর ঝুড়ি সাজিয়ে) লুকানো অবস্থায় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ মোঃ রানা নামে একজনকে আটক করেছে র‌্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২২০ বোতল ফেন্সিডিলসহ মোঃ রানা নামে এক মাদককারবারিকে আটক করা হয়।
আটক মোঃ রানা (৩৩) দিনাজপুর সদরের পৌরসভার দপ্তরীপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে।
র‌্যাব জানায়, র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর শহরের দিনাজপুর পৌরসভার রেলওয়ে স্টেশনগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ রানার সাথে থাকা বাশেঁর তৈরি ঝুড়ি তল্লাশীকালে উক্ত বাশেঁর তৈরি ঝুড়ির মধ্যে লিচুর পাতা দিয়ে বিশেষ কায়দায় (লিচুর ঝুড়ি সাজিয়ে) লুকানো অবস্থায় ২২০বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ উক্ত ব্যক্তিকে র‌্যাব গ্রেফতার করেছে।
র‌্যাব-১৩ দিনাজপুর অধিনায়কের পক্ষে উপ পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ এর সত্যতা নিশ্চিত করে জানায়, আটক আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

বন্ধুত্বের টানে তাইওয়ান থেকে পার্বতীপুরে লুইস

পীরগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নবীন বরণ

মনোনয়নপত্র জমা দিলেন দিনাজপুর-৩ আসনের সাংসদ হুইপ ইকবালুর রহিম

বগুড়া জলেশ্বরীতলায় কোচিং সেন্টার চালু রাখার দায়ে শিক্ষকের জরিমানা

পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

দিনাজপুরে জাসদের মশাল মিছিলের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী সুবর্ণ জয়ন্তী পালিত

বোদায় কৃষি, প্রাণী, মৎস্য উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিরলে মাদ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধি’দপ্তরের অভি’যানে ১৫০ ফে’ন্সিডি’লসহ আ’টক-১

রানীংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নীলফামারী জেলা দল চ্যাম্পিয়ন