Wednesday , 5 June 2024 | [bangla_date]

বিরলে বিদুৎস্পৃষ্ট হয়ে ধান ব্যবসায়ীর মৃত্যু

বিরল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরলে বিদুৎস্পৃষ্ট হয়ে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃতঃ ধান ব্যবসায়ী উপজেলার রাণীপুকুর ইউপি’র জগৎপুর চাঁনপাড়া গ্রামের মৃতঃ বজির মোহাম্মদের ছেলে রশিদুল ইসলাম (৪৮)।
স্থানীয়রা জানায়, রোববার রাতের ঝড়ে ধান ব্যবসায়ী রশিদুলের বাড়ীর সামনে বিদ্যুতের তার ঝুলে পড়ে। পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিসে মৌখিক ভাবে অভিযোগ দিলে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান লাইন মেরামতের জন্য তার বাড়ীর সামনে যায়। এসময় ধান ব্যবসায়ী রশিদুল লাইম্যানদের দেখে বাড়ীর সামনে ঝুলে থাকা বিদ্যুতের একটি আরথিং এর তার সরিয়ে দিতে গিয়ে অসাবধানতা বশত তিনি ওই তারের সাথে জড়িয়ে পড়ে। বিদুৎ লাইন ম্যান ও স্থানীয়রা তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এমএআর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গায়ে লাগছে না ইউনিফর্ম, ব্যস্ততা ফিরেছে দর্জি দোকানগুলোতে

পঞ্চগড়ে মঞ্চায়িত শিল্পকলা একাডেমির নাটক‘কেষ্টর তীর্থ যাত্রা’

বীরগঞ্জে সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান

আটোয়ারীতে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি রেজাউল- সম্পাদক রিপন

আজকের কন্যাশিশু বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সুনিপুন কারিগর হিসেবে গড়ে উঠবে -হুইপ ইকবালুর রহিম এমপি

আজকের কন্যাশিশু বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সুনিপুন কারিগর হিসেবে গড়ে উঠবে -হুইপ ইকবালুর রহিম এমপি

পীরগঞ্জে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা

ওসি পরিচয়ে প্রার্থীদের কাছে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান

প্রতিটি ফেডারেশনকে একেকটি ব্রান্ডিং তৈরী করতে হবে পঞ্চগড়ে রংপুর বিভাগীয় সমাজসেবার পরিচালক