Tuesday , 18 June 2024 | [bangla_date]

বিরামপুরে সেমাই কিনতে যাওয়ার পথে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ২ জনের

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ঈদের দিন দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে বাজারে সেমাই কিনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন মারা গেছেন।
ঈদের দিন সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের দিওড় বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ (৭০) বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কুয়েতপাড়া গ্রামের কলিমুদ্দিনের ছেলে ও অটোচালক এনামুল হক (৪২) বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুরের (ঝাউবন) তোফাজ্জল হোসেনের ছেলে। বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ গ্রামে তার দাফন করা হয়।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ঈদের দিন সোমবার সকালে বাড়ি থেকে সেমাই কেনার জন্য অটোচালক এনামুল হকসহ বিরামপুরের বাজারের দিকে যাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজাদ। পথে দিওড় বটতলী এলাকায় পৌঁছালে একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাদের গুরুত্বর আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এসময় কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরা পারভীন বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কে পিকআপের ধাক্কায় নিহত বীর মুক্তিযোদ্ধাসহ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মাটি চাপায় ১ শ্রমিকের মৃত্যু

ফুলবাড়ীতে হালনাগাদ ভোটার তালিকার কার্যক্রম নতুন ভোটর হতে পদে পদে হয়রানী

পীরগঞ্জে যাকাত’র গুরুত্ব বষিয়ক সমেনিার

পীরগঞ্জে কাব-স্কাউট লিডারদের প্রশিক্ষণ

হরিপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

রোটাবর্ষ উপলক্ষ্যে দিনাজপুরে রোটারী  ক্লাবের বিভিন্ন কর্মসূচী

রোটাবর্ষ উপলক্ষ্যে দিনাজপুরে রোটারী ক্লাবের বিভিন্ন কর্মসূচী

খানসামায় এডিপির প্রকল্পে অনিয়মের অভিযোগে উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও প্রকৌশলীকে নোটিশ

আটোয়ারীতে আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশের উন্নয়ন স্বপ্ন নয়, বাস্তবে রুপ নিয়েছে —–হুইপ ইকবালুর রহিম

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চাল আমদানি, কমতে শুরু করেছে দাম