Thursday , 6 June 2024 | [bangla_date]

বীরগঞ্জে খলসী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের বীরগঞ্জে খলসী উচ্চ বিদ্যালয়ের দ্বি-বার্ষিক ম্যানেজিং কমিটি নির্বাচন -২০২৪ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ৬ জুন’২০২৪ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে মোঃ সোহেল রানা (চমক), মো: আলমগীর হোসেন,মো: মোস্তাফিজুর রহমান, মো: আব্দুর রহিম বিজয়ী হয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খলসী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের ভোট গ্রহন বৃহস্পতিবার (৬ জুন -২০২৪) সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯৬ জন ভোটারের মধ্যে ২৫২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । সংরক্ষিত নারী সদস্যসহ ৫টি পদে ১৭ জন সাধারণ অভিভাবক নির্বাচনে প্রতিদ্ধন্দ্বিতা করেন। এতে প্রার্থী মোঃ সোহেল রানা (চমক), সর্বোচ্চ ভোট প্রাপ্ত হন এবং অন্যান্যদের মধ্যে মো: আলমগীর হোসেন,মো: মোস্তাফিজুর রহমান ও মো: আব্দুর রহিম এবং সংরক্ষিত নারী সদস্য পদে রোজিনা বেগম এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে শাহ মো: শামসুজ্জামান ও আব্দুল কাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনার দায়ীত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্, অফিস সহকারী আব্দুর সবুর, আশরাফ আলী, রিয়াজুল ইসলাম ও আলামিন। সহযোগীতায় ছিলেন আইন শৃংখলা বাহিনী বীরগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলামসহ পুলিশ সদস্য এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ইফতার অনুষ্ঠিত

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদযাপন

বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত

জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর  রশিদ কালু’কে সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার

জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ কালু’কে সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার

উপো রানী বালা হত্যার বিচার দাবিতে খানসামায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

বীরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

খানসামায় লোডশেডিং-এ নাকাল জনজীবন

খানসামায় লোডশেডিং-এ নাকাল জনজীবন

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের ওয়েব সাইট থেকে ২ মাস পর সরালো সাবেক প্রধানমন্ত্রীর ছবি

বিরলে বাংলাদেশী প্রেমিকা তরুণীর সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে সুদুর চীন থেকে আসা প্রেমিক যুবক