Friday , 21 June 2024 | [bangla_date]

বীরগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সখের বসে গভীর রাতে ঢেপা নদীতে মাছ ধরতে গিয়ে আতাহার মাহমুদ(৪৪) নামে ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর ঢেপা নদীর সুইচ গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আতাহার মাহমুদ বীরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মৃত: কুদ্দুসের ছেলে। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা

গেছে,পরিবারের বাঁধা অপেক্ষা করে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে ঢেপা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান আতাহার মাহমুদ। এ সময় জাল ফেলতে গিয়ে প্রবল স্রোতের পানিতে তলিয়ে যান তিনি। পরে রাতে তার সহকারী ফেরদৌস বাড়ীতে খবর দেন। শুক্রবার ভোরের স্থানীয়রা তাকে মৃত অবস্থায় জালসহ উদ্ধার করে থানা পুলিশ কে সংবাদ দেয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদন্ড

বোচাগঞ্জে নিয়মবহির্ভূত ভাবে উপজেলা যুবদলের আহবায়ক আসাদুল হক চৌধুরীকে অব্যাহতি দেয়ায় প্রতিবাদ সভা করেছে ক্ষুদ্ধ যুবদলের নেতাকর্মীরা

শিক্ষকদের উপর প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

দীপ্তি ফাউন্ডেশনর উদ্যোগে জাতীয় শিশু কন্যা দিবস ও এস.এস.সি-২০২৫ কৃতি শির্ক্ষাথী সংবর্ধনা

আনন্দ র‌্যালি ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ ভারপ্রাপ্ত অধ্যক্ষকে

কবরস্থান থেকে কঙ্কাল চুরির মূলহোতাসহ পাঁচজন গ্রেফতার, বীরগঞ্জ থানা পুলিশের প্রেস ব্রিফিং

রাণীশংকৈলে সহকারী পুলিশ সুপার সামগ্রিক কর্মমূল্যায়নে হলেন শ্রেষ্ঠ সার্কেল

দিনাজপুরে গণভোটের প্রচার ও ভোটের উদ্বুদ্ধকরণের লক্ষে জেলা ইমাম সম্মেলন

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা

বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন