Wednesday , 26 June 2024 | [bangla_date]

বীরগঞ্জে পরকীয়ার জেরে সংসার ভাঙায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়ে প্রেমিকা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেম পরকীয়ায় গড়ালে তার জেরে সংসার ভেঙে যায় দিনাজপুরের বীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন বাবলি আক্তার (২৪) নামে এক সন্তানের জননী। বাবলীর সাত বছরের সংসার, এক সন্তান এবং বাবা-মায়ের ঘর ছেড়ে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন করেছেন ভালোবাসার দাবি নিয়ে। তবে ভাগ্যর কি নির্মম পরিহাস পরকীয়ার জেরে স্বামীর কাছ থেকে তালাক পর এখন মেনে নিচ্ছে না সেই প্রেমিকও।

২৩ জুন রোববার সকাল ১১টা থেকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের শিমুলবাড়ী এলাকার দেবারুপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে প্রেমিক রেজওয়ান ইসলামের বাড়িতে এ অনশন শুরু করেন তিনি। এ ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন অভিযুক্ত প্রেমিক রেজওয়ান ইসলাম,আব্দুল লতিফ সহ সপরিবার।

বাবলি আক্তার জানান, বিয়ের দুই বছর পর থেকেই প্রথমে তাদের ফেসবুকে পরিচয় হয়। ফেসবুকে পরকীয়া প্রেমের সম্পর্কের পর তাদের সরাসরি যোগাযোগ শুরু হয়, এভাবেই পরকীয়া সম্পর্ক চলে চার বছর।
পরকীয়ার বিষয়ে জানতে পারলে বাবলি আক্তারকে ডিভোর্স দেন তাঁর স্বামী আমিনুল।

অন্যদিকে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক রেজওয়ান একাধিকবার তার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটান। এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতী হবেন বলেও জানান বাবলি।

প্রেমিকের বাড়িতে এসে অনশন করা ঐ নারীর কাছ থেকে তার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙে নষ্ট করে ফেলেন প্রেমিক রেজওয়ানের বন্ধ বুলু। একপর্যায়ে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়া হয়। এর পর তালা ঝুলিয়ে পরিবারসহ পালিয়েছে পরকীয়া প্রেমিক রেজওয়ান ইসলাম। এমতাবস্থায় ওই নারী গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এ প্রসঙ্গে মতামত জানতে রেজওয়ান ইসলামকে একাধিকবার ফোন করলেও যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোনের সুইচ অফ করে দেন। তবে একটি কল রেকর্ড সূত্রে জানা যায়, ৪ বছরের সম্পর্কের বিষয়টা স্বীকার করলেও বিয়ে করতে নারাজ তিনি।

এ বিষয়ে শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান সত্যতা নিশ্চিত করে জানান,ইউপি সদস্য অমরের ওয়ার্ডে বাবলী আক্তার নামে নারী অবস্থানের বিষয়ে জানতে পেরে সংরক্ষিত মহিলা সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, এ নিয়ে এখনো থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৮জন

বীরগঞ্জে পিজি সদস্যদের মাঝে মুরগির খাদ্য বিতরণ

বীরগঞ্জে গরু“র হাট বন্ধে কোরবানির গরু“ নিয়ে চরম বিপাকে খামারিরা

২১ জুন সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচন ঃ মেয়র পদে ৫, কাউন্সিলর ৩৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

বীরগঞ্জে বাড়ির ছাদে কমলা চাষে সাফল্য ক্ষুদ্র উদ্যোক্তা

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার – মাদক উদ্ধার !

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে পীরগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

পঞ্চগড়ে চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পুর্নবহালের দাবি