Thursday , 13 June 2024 | [bangla_date]

বীরগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ,  গুরুতর আহত ১

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে বীরগঞ্জে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বাস ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক মো. শিফাত (২২) গুরুতর আহত হয়েছেন।

১২ জুন বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের সুজালপুর ইউনিয়নে চাকাই যদুর মোড় নামক স্থানে ঠাকুরগাঁওগামী মায়ামী এক্সপ্রেস যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১২-৩২৪৮) এবং দিনাজপুরগামী মিনি পিকআপের (ঢাকা মেট্রো ন-১১-৬০৯৬) এই মুখোমুখি সংঘর্ষ হয়।

সিফাত নেত্রকোনা জেলার গতিরপাড় এলাকার আলী আহাম্মদের ছেলে।

ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মুজিবুর রহমান থানা পুলিশের একটা টিমসহ ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ, ফায়ার সার্ভিস একটি টিম, স্থানীয় জনগণ আহত পিকা ড্রাইভারকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত নেওয়ার ব্যবস্থা করে।

আহত শিফাতকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে কর্মরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর দশ মাইল হাইওয়ে থানার অফিসার্স  ইনচার্জ মো: তরিকুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে দুইটিতে নৌকা একটিতে লাঙ্গল

চলে গেলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, মহসিন আলী প্রধান,

দিনাজপুরে ব্রীজের গার্ডার ভেঙে বাস খাদে, নিহত ২

ভালো চাহিদা ও লাভের আশায় আগাম ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষক

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে শিক্ষার্থীরাই-এমপি গোপাল

দিনাজপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

দিনাজপুরে বিছানায় পড়ে থাকা গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিএনপির রোডমার্চে জনগণের সম্পৃক্ততা ছিল না-এমপি গোপাল

ঝুঁকিপূর্ণ রেলওয়ে থানা ও পুলিশ ব্যারাক ! ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন

নবাবগঞ্জে আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন