Wednesday , 19 June 2024 | [bangla_date]

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি \ বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রবিউল ইসলাম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাশিমনগর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো: রবিউল ইসলাম (২৩) ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি বীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, টিভিতে ডিস লাইনের জ্যাক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউপির স্থানীয় মেম্বার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

 

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত