Tuesday , 18 June 2024 | [bangla_date]

বীরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ধান শুকানোর জন্য ফ্যানের বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহজাহান আলী(৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর গ্রামের ৯নং ওয়ার্ড এর মৃত আফিজ উদ্দিন এর বসত বাড়ীতে এ ঘটনা ঘটে। শাহজাহান আলী শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর গ্রামের মৃতঃ মোঃ আফিজ উদ্দীনের ছেলে। বীরগঞ্জ থানা সূত্র জানা গেছে, শনিবার (১৫ জুন -২০২৪) সকাল সাড়ে ১০টার দিকে বসত বাড়ীতে ধান শুকানোর জন্য ফ্যানের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতর আহত। এ সময় তার মা বিদ্যুতের মেইন সুইচ অফ করে আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে শাহজাহান কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এসআই আনছারুলসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এব্যাপারে বীরগঞ্জ থানার ওসি মো: মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। তবে মৃতের পরিবারের লোকজনের অভিযোগ দায়ের না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও অর্থ বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পূর্বের শত্রুতার জের কে কেন্দ্র করে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন সিভিল সার্জন’র

নবাবগঞ্জে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

নবাবগঞ্জে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাড়ির পার্শে কীটনাশক ছিটিয়ে মুরগী মারার অভিযোগ

পীরগঞ্জে গরু চুরি রোধে আইন-শৃঙ্খলা সভা

লায়ন্স ক্লাবের অক্টোবর সেবা মাস উদযাপন প্রথম দিন র‌্যালী ও ফ্রি চিকিৎসা-ঔষধ প্রদান

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু

বিরল-বোচাগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আ ন ম বজলুর রশীদ কালু

রাণীশংকৈলে ন্যাশনাল ব্যাংকের উদ্বোধন