Saturday , 29 June 2024 | [bangla_date]

বীরগঞ্জে বিয়ের যৌতুক না নিয়ে মেয়ের বাবাকে উপহার দিলেন মোটরসাইকেল জামাই

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:শুধুমাত্র বিনা যৌতুকে বিয়ে নয়, রীতিমতো শ্বশুরকে উল্টো মোটরসাইকেল উপহার দিয়ে তাক লাগালেন জামাই।

এরকম বিরল ঘটনা ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলী গ্রামে।

জামাই সাবিত হাসান পেশায় একজন ফ্রিল্যান্সার। বাবাহারা এই যুবক ছোটবেলা থেকে অনেক কষ্টের মধ্যে দিন পার করে বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছেন। জ্ঞান হওয়ার পর থেকে তার ইচ্ছা ছিল কোনো বাবার কলিজার টুকরো কন্যা সন্তানকে ঘরে তুললে বিনা যৌতুকে বিয়ে করবেন। শুধু তাই নয় উলটো শ্বশুরকে উপহার দিবেন মোটরসাইকেল। যে কথা সেই কাজ বিয়ে হয়েছে প্রায় দুমাস আগে।

এ সময় তার শ্বশুরকে কথা দিয়েছিলেন একটি মোটরসাইকেল উপহার দেবেন। তার ইচ্ছামতো লাখ টাকার একটি মোটরসাইকেল সম্প্রতি উপহার দিলেন শ্বশুর আলী হোসেনকে। সাবিতের শ্বশুরবাড়ি ঠাকুরগাঁও জেলার গড়েয়া ইউনিয়নের গুঞ্জরগড় গ্রামে।

শশুর আলী হোসেন মোটরসাইকেল পেয়ে শুধু খুশি নয় আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। পাশাপাশি তিনি জানান, তার মনের মতো জামাই নয়, যেন ছেলে পেয়েছেন তিনি।
অপরদিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ ধুম পড়ে যায়। এরকম ঘটনা সমাজে দৃষ্টান্ত বলে মনে করে স্থানীয়সহ বন্ধুরা।

পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই সাবিতের ইচ্ছা ছিল বিনা যৌতুকে বিয়ে এবং শ্বশুরকে উল্টো মোটরসাইকেল গিফট করা। তার ইচ্ছা পূরণ হলো।
প্রথমে তার ইচ্ছের কথা শুনে কটু কথা শুনিয়েছেন প্রতিবেশীসহ বন্ধু-বান্ধবরা। সেই কথা উপেক্ষা করে তার ইচ্ছে পূরণ করেছেন জামাই সাবিত।

জামাই সাবিত হাসান জানান, বর্তমান সমাজে যৌতুক ও খুশি করে দেওয়া উপহার যেন ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। সেই যৌতুক প্রথা ভাঙতেই তার এই মহৎ উদ্যোগ। তার মতো সবাই শশুরকে উপহার নয় অন্তত বিনা যৌতুকে বিয়ে করবে এবং সমাজের যৌতুক প্রথার অবসান ঘটবে এমনটাই ইচ্ছা সাবিতের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন সভা

১৫তম বিসিএস ক্যাডারের ৪০ জন যুগ্ম সচিব-উপসচিব সহ বিভিন্ন সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের কান্তজিউ মন্দিরে রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে সম্মাননা প্রদান

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে নতুন থানা ভুল্লী’র উদ্বোধন !

রাণীশংকৈলে আলুর খেত বাঁচাতে পানি অপসারণে ব্যস্ত কৃষকেরা

সাদাত ক্যাডেট ও কমেন্ট একাডেমিক কোচিং সেন্টারের মেধাবৃত্তি পরীক্ষা

বীরগঞ্জে কয়েলের আগুনে পুড়ল বসতবাড়িসহ গবাদি পশু

দিনাজপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ফের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চালু নতুন ট্যুরিস্ট ভিসায় ভারত যেতে পারবেন যাত্রীরা