Wednesday , 26 June 2024 | [bangla_date]

বীরগঞ্জে বিষধর সাপের কামড়ে গৃহবধূ’র মৃত্যু

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরলে বিষধর সাপের কামড়ে গৃহবধূ’র মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) রাতে বিরল উপজেলার

১২ নং রাজারামপুর ইউপির ঘনপাড়া কানাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। 

মৃত গৃহবধূর নাম মোছা: আশা মনি  (২০), তিনি ওই গ্রামের সাব্বির হোসেনের স্ত্রী।

বীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে , সোমবার রাতে নিজ বাড়িতে আশা মনিকে বিষাক্ত সাপ কামড় দেয়। এতে তার শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বীরগঞ্জ পৌরসভার মাকড়াই গ্রামের আব্দুল আজিজের মেয়ে আশা মনির একবছর পূর্বে বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউপির ঘনপাড়া কানাইবাড়ি গ্রামে মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে সাব্বির হোসেনের সাথে বিবাহ হয়। গৃহবধুর লাশ বীরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মাকড়াই গ্রামে আব্দুল আজিজ এর বাড়িতে নিয়ে আসে। বীরগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতল এরির্পোট তৈরি করে। 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনার নিশ্চিত করে জানান, ‘ পায়ে দাগ দেখে বোঝা গেছে তাকে বিষধর সাপে দংশন করেছে। তবে, কি সাপ কামড় দিয়েছে,তা বলা সম্ভব হয়।’ তবে এ সংক্রান্তে বিরল থানায় যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কালীপূজা উপলক্ষে মাটির প্রদীপ বিক্রি বেড়েছে

আপাতত গণটিকা নয়, নিবন্ধন করেই নিতে হবে টিকা : স্বাস্থ্যমন্ত্রী

পীরগঞ্জ আনন্দমার্গের ৩ দিন ব্যাপী ধর্ম সম্মেলন

পীরগঞ্জে মহিলা কলেজ ও ডিএন ডিগ্রী কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন চাকুরীতে প্রকৃত হরিজনদের বঞ্চিত করে নিয়োগের প্রতিবাদ –বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভা

চুরির গরু বিক্রির জন্য ট্রাক ভাড়া করে ২ চোর, কৌশলে ধরিয়ে দিলেন চালক

ঠাকুরগাঁওয়ে অসহায় পরিবারের মাঝে ৬০টি গরু বিতরণ

ঘোড়াঘাট ও বিরামপুরে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

ঠাকুরগাঁও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ