Wednesday , 26 June 2024 | [bangla_date]

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেলযোগে
বাজার থেকে বাড়ী ফিরার পথে বাসের ধাক্কায় দিলীপ ঘোষ(৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন -২০২৪) রাত সাড়ে ৯টায় বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গোয়ালপাড়া ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

দিলীপ ঘোষ উপজেলার সাতোর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের এর মৃত দিজেন্দ্র নাথ ঘোষ (সুতি) ‘র ছেলে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দিলীপ রাতে পার্শ্ববর্তী বটতলী বাজার থেকে খরচ নিয়ে নিজ আবাসস্থল গোয়ালপাড়া বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় দ্রুতগামী একটি নাইট কোচের লকারের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে থানার এসআই মোস্তাফিজ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত একটি কোচের লকারে সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করা হয় এবং নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভোটার তালিকা চূড়ান্ত হবে – ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ

মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে সরকার অবকাঠামোর উন্নয়ন করছে-মাহমুদ আলী এমপি

হরিপুরে ইউপি নির্বাচন:২৩ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি  বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কালীগঞ্জে গরুর সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন বিকল

ঠাকুরগাঁওয়ে আ’লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনাজপুরে কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি এনভারমেন্ট বিষয়ে কর্মশালা

দিনাজপুরে এমবিএসকে’র উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আনন্দ মেলা অনুষ্ঠিত