Friday , 28 June 2024 | [bangla_date]

বীরগঞ্জ ঝাড়বাড়ি সড়কের কালভার্টে ভেঙে জনসাধারণের চলাচলের ভোগান্তি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী হতে বীরগঞ্জ এর অত্যান্ত ব্যস্ততম রাস্তাটির জামতলী ও ভুল্লির হাট বাজারের মাঝামাঝি জায়গা ভগীরপাড়া নামক স্থানে হাইওয়ে সড়কের ওপর নির্মিত কালভার্টের এক অংশ ভেঙে গেছে। এতে করে এ সড়ক দিয়ে ছোট-বড় যানবাহন চলাচল চরম ভোগান্তিতে পড়েছে কয়েক গ্রামের মানুষ। এলাকাবাসীর অভিযোগ, এই সড়কে অতিরিক্ত ভারী যানবাহন ও বালু বোঝাই ড্রাম ট্রাক চলালের কারণে দীর্ঘদিন ধরে কালভার্টটি ভেঙে এক অংশ ডেবে যায়। সঠিক সময় কালভার্টটির কাজ না করায় কালভার্টের প্রায় অর্ধেকাংশ ভেঙ্গে ঝুঁকি পূর্ণ অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত ওই কালভার্টের একপাশ দিয়ে গাড়ী চলাচল করতে পারলেও সেই অংশও কিছুটা দেবে গেছে। যার কারণে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনাসহ নানা ভোগান্তির শিকার হচ্ছে জনসাধারণ। স্থানীয়রা আপাতত গাছের ডালপালা ও লাল কাপড় টাঙ্গিয়ে মানুষদের সতর্ক করছেন। ব্যস্ততম এই সড়কে দশ চাকার ড্রামট্রাক সহ সর্বদা ভারী যানবাহন চলাচল করে, যার ফলে যেকোনো মুহুর্তে ঘটে যেতে পারে বড়ধরণের দূর্ঘটনা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে অনেকে। পরিবহন চালক পথচারীদের দাবী দ্রুত কালভার্ট টি নতুন করে নিমার্ণ বা মেরামত করার জোর দাবি জানিয়েছেন। দিনাজপুর জেলা সড়ক ও জনপদে নির্বাহী প্রকৌশলী রাফিউ ইসলাম জানান, ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত কালভার্টে সতর্কতামূলক সাইনবোর্ড ব্যবস্থা করা হয়েছে। খুব শীঘ্রই ডাইবেশনের ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ ঠাকুরগাঁও জেলার উপ-সহকারী প্রকৌশলী প্রমানন্দ বর্মন জানান, চলতি জুনের বাজেটের পর এটি নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য আমাদের পরিকল্পনায় রয়েছে, সেক্ষেত্রে বেশ সময়ের প্রয়োজন। তাই আপাতত যানবাহন যেনো ঝুঁকিমুক্তভাবে চলাচল করতে পারে আগামী এক সপ্তাহের মধ্যে তার প্রয়োজনীয় ব্যবস্থা বা মেরামত করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী জানান, ঠাকুরগাঁও সড়ক ও জনপদ প্রকৌশল কে অবহিত করে উন্নয়নকাজ করার তাগাদা দেওয়া হয়েছে। দ্রুত কাজ শুরু হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ১ লাখ ৮৩ হাজার

বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক সংকটে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, ৪ জন চিকিৎসক দিয়ে চলছে ৩ লাখ মানুষের সেবা

শেখ হাসিনা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিরলস ভাবে কাজ করে যা”েছন -এমপি মনোরঞ্জন শীল গোপাল

পীরগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

গ্রীষ্মে ফের বাড়তে পারে করোনা, প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা

কাহারোল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি সাইফুল ও সাধারণ সম্পাকদক আমিনুল

বীরমুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মানের জায়গায় আসীন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা —হুইপ ইকবালুর রহিম

আমদানি অর্ধেকে নেমেছে হিলি বন্দরে, রাজস্ব ঘাটতি ১৮২ কোটি টাকা

ঠাকুরগাঁওয়ে সংস্থা গ্লোবাল রিলিফ ট্যাক্সের অর্থায়নে ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় ৭০০টি কম্বল বিতরণ !

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত