Wednesday , 12 June 2024 | [bangla_date]

বীরগঞ্জ পৌর এলাকায় খেলার মাঠ উপহার দিতে চান – মেয়র মোশারফ হোসেন 

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ ও গাইডলাইন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২জুন বুধবার দুপুর ২ টায় দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার সভাকক্ষে সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স ঢাকার সহযোগিতায় এবং দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি বিকাশ এর আয়োজনে আলোচনা সভা হয়েছে। বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীরগঞ্জ পৌরসভার প্যানেল-১ মেয়র মোঃ আব্দুল্লাহ আল হাবিব (মামুন) বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল বারিক, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মুক্তার আলী। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অত্র পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ রহিমা খাতুন ও সামিনা ইয়াসমিন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, কর আদায়কারী আবুল কালাম আজাদ, কনজারভেন্সি ইন্সপেক্টর আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ, লাইসেন্স পরিদর্শক মোঃ হাসিনুর রহমান, খানসামা উপজেলার গোয়ালডিহি বিকাশ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুল হক, বিকাশ এর সমন্বয়কারী মোঃ নুর ইসলাম সহ প্রমুখ।

এসময় বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বলেন, পৌর এলাকার মানুষের জন্য শরীরচর্চার পরিকল্পিত সু ব্যবস্থা করবো। শিশুর শারিরিক ও মানসিকভাবে বেড়ে ওঠা আবশ্যক। শিশুর খেলাধূলা ও বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা করতে আমরা ব্যর্থ হলে পূর্ণাঙ্গ জাতি পাবো না। তাই বীরগঞ্জ পৌর এলাকায় খেলার মাঠ উপহার দিতে চান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা: আটক ৪

সেতাবগঞ্জ বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

বোচাগঞ্জে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেতাবগঞ্জ রনগাঁও কাটাবাড়ি মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হরিপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বোদায় করতোয়া নদীর স্রোতে সনাতন ধর্মালম্বীদের বারুনী গঙ্গা স্নান ও বারুনী মেলা

পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা  অফিসের কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ

পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অফিসের কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ

বীরগঞ্জে জামায়াত- বিএনপি’র আটক -৩

ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

ছাত্র আন্দোলনে সকল শহীদ স্মরণে ফলদ গাছের চারা বিতরন