Tuesday , 11 June 2024 | [bangla_date]

বোচাগঞ্জে সংবেদনশীল সভা অনুষ্ঠিত

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার হেকস্/ইপার এর সহযোগিতায় এবং বে-সরকারী প্রতিষ্ঠান ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে ভূমি অফিসের কর্মকর্তা ও মূল শ্রোতধারার নেতৃবৃন্দর সাথে দলিত ও আদিবাসীদের ভূমি বিষয়ক সংবেদনশীল সভা করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস কার্যালয় প্রাঙ্গনে সেতাবগঞ্জ চিনিকল আখচাষী সমিতির সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা। এছাড়াও সভায় ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার মোছাঃ ঝর্ণা বেগম, পড়িয়ালপুর গ্রামের ভিডিসি সভাপতি রাম দুলাল, হাটরামপুর গ্রামের ভিডিসি সাধারণ সম্পাদক সুমন ঋষি প্রমুখ বক্তব্য রাখেন। সভায় আদিবাসী ও দলিত সম্প্রদায়ের মানুষেরা তাদের ভূমি সংক্রান্ত সমস্যার বিষয়গুলো তুলে ধরে বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

অনুমোদন পেল প্রথম উড়ুক্কু গাড়ি

দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এর নব-নির্বাচিত কায্যকরি কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

বোদা পৌরসভার প্রানকেন্দ্রে সামাজিক হেলথ্ ও ডায়াবেটিস ফিটনেস ক্লাবের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে

বর্তমান সরকারের আমলে কারো কোনো ষড়যন্ত্রই সফল হবে না ..রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

ঐতিহ্যবাহী দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যোগে নববর্ষ ও সেমাই উৎসব

রাণীশংকৈলে স্কাউটস দিবস পালিত

বীরগঞ্জে চায়ের দোকান চালিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে চান ফাতেমা

রাণীশংকৈলে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় প্রার্থীদের দৌড়ঝাঁপ