Wednesday , 5 June 2024 | [bangla_date]

মহিলা পরিষদের উদ্যোগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যেগে গতকাল বিকেলে জেলা কার্যালয়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিমিয় সভায় নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবিনা আক্তার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান। নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রীনা কুমারী রায় (পারুল), সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: কুলসুম বানু (নার্গিস), চিরিরবন্দর উপজেলা পরিষদে পুনরায় নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু। মতবিনিময় সভায় জনপ্রতিনিধিরা নির্বাচনকালীন প্রচারের সময় থেকে শুরু করে বিভিন্ন সময়ে নানারকম প্রতিকূল অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে স্ব-স্ব অবস্থান থেকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তাছাড়া স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নারীদের সীমাবন্ধতার কথা তুলে ধরেন তারা। মত বিনিময় শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে মহিলা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন পত্র তুলে দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মোবাইলের দোকানে চুরি

বোদায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার

ঘোড়াঘাটে কৃষাণ-কৃষাণী নিয়ে রোভিং সেমিনার অনুষ্ঠিত

বীরগঞ্জে মোহনপুরে পিবিবি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ইউপি সদস্যের পিতাসহ ৭ জন আটক

শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর পৌর পরিষদের সাথে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়

বীরগঞ্জে মোবাইলে আসক্তি স্ত্রী, স্বামীর সাথে অভিমানে আত্মহত্যা

দিনাজপুর চেম্বারের আয়োজনে সদরের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময়

রাণীশংকৈলে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক