Thursday , 20 June 2024 | [bangla_date]

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরে আনিছুর রহমান ওরফে রোমান নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আনিছুর পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের খোড়াখাই গ্রামের হাজির উদ্দিন মন্ডলের ছেলে।
জানা গেছে, ২০১৩ সালে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় একটি পিকআপ থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। মাদক বহনকারী ওই গাড়ির চালক ছিল আনিছুর। সর্বশেষ এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতের বিচারক তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এরপর থেকে সিলেট শহরের বিভিন্ন স্থানে নাম পরিচয় পাল্টে আত্মগোপনে ছিল সে। বুধবার রাত ৯টার দিকে পার্বতীপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরৎ চন্দ্র রায় ও কনস্টেবল বাঁধন সাহা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্বতীপুরের ভবেরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

মুক্তি পাচ্ছে বাবু ও শাওনের গান ‘চাঁদনী রাইতে নিরজনে’. ……………………………………………………………………………….

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা

মাদক নিয়ে চ্যাটিং গ্রুপের অ্যাডমিন দীপিকা

হরিপুরে ইউপির উপনির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

বোচাগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে অাইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি টাউন হল মিটিং

হাবিপ্রবিতে“এডভান্সড প্রোগ্রামিং উইথ ম্যাটল্যাব” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আটোয়ারীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা