Sunday , 30 June 2024 | [bangla_date]

রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ৩০ জুন ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস। ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহে নিরক্ষর সাঁওতালেরা রক্ত দিয়ে রচনা করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাসে গৌরবোজ্জ্বল এক অধ্যায়।
মুক্তিকামী মানুষের কাছে সাঁওতাল বিদ্রোহ আজও প্রেরণার উৎস। তাই ৩০ জুন ‘সাঁওতাল বিদ্রোহ দিবস’ হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে রবিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে ইএসডিও প্রেমদিপ প্রকল্পের সহযোগিতায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি নিকেল হেমরনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মাড্ডি, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী। ইএসডিও প্রেমদিপ প্রকল্প ম্যানেজার খায়রুল আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাবেক সভাপতি স্গুা মুরমু, যক্ষার মাঠ কর্মী লিটন সরেন, শান্ত পাহান প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বীরগঞ্জে বীরগঞ্জে কৃষি ভিত্তিক জীবিকায়ন ও শীতার্তদের  মাঝে আর্থিক সহায়তা প্রদান 

‘‘দ্বৈত নীতি’’ -আনিসুর রহমান বাকি- সাংবাদিক, লেখক,কবি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব

খানসামায় ধান ক্ষেত থেকে ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে বিশেষ অবদান রাখায় সাজ্জাদ হোসেন’কে সসাফ সংবর্ধনা

তারুণ্যের উৎসবে গ্রামীণ খেলাধুলা ও এ্যাথলেটিক্স প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়নের ঘোড়াদৌর প্রতিযোগিতা– ২০২৩

বিরলে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দুই মামলায় আসামি পাঁচ শতাধিক

জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার(ভূমি) সম্মাননা পেলেন তরিকুল ইসলাম

৫ দফা দাবী বাস্তবায়নের দাবিতে সেতাবগঞ্জ চিনিকলে প্রতিবাদি ফটক সভা