Saturday , 1 June 2024 | [bangla_date]

রাণীশংকৈলে টেন্ডার ছাড়াই সরকারি গাছ বিক্রির অভিযোগ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৯ মে রাতে ঝড়ে ঘরবাড়ি,কৃষকের ফসল ও গাছপালার ব্যপক ক্ষতি হয়েছে। এতে কাতিহার হাটের বিভিন্ন প্রজাতির ৮টি গাছ উপড়ে যায় ।
শুক্রবার (৩১ মে) ঝড়ে ক্ষতিগ্রস্থ গাছগুলো কোন টেন্ডার ও মাইকিং কিংবা কোন নোটিশ ছাড়াই জুম্মার দিনে নামাযের সময় গোপনে গুটি কয়েক লোককে ডেকে ১ লক্ষ টাকার গাছ ৫০ হাজার টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। রাজোর গ্রামের সাজ্জাদ হোসেন বলেন, গাছগুলি বিক্রির কোন নিয়ম মানা হয়নি। নিলামের বিধি মানা হলে গাছের মুল্য আরো বৃদ্ধি পেতো । এপ্রসঙ্গে ইউনিয়ন ভ’মি কর্মকর্তা রহমত আলী বলেন,সবকিছু বনায়নের লোকজন এবং ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারী মকলেসুর রহমান করেছে। আমি নামে মাত্র কাগজে স্বাক্ষর করে চলে এসেছি। সার্ট্টিফিকেট সহকারী মকলেসুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
টেন্ডার ছাড়াই সরকারি গাছ অর্ধেক দামে বিক্রিকরা প্রসঙ্গে ইউএনও রকিবুল হাসান মুঠোফোনে বলেন,ঝড়েপড়া গাছ অপসারণের জন্য জেলা প্রশাসক অথবা ইউএনওরা দ্রæতসময়ে নিলামের মাধ্যমে বিক্রি করতে পারেন। তাছাড়া সরকারি নিয়ম মেনেই আমরা গাছগুলি বিক্রি করেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাবান্ধা স্থলবন্দরে অবৈধভাবে আসা এলইডি লাইট বেনটনিক মাটিসহ ট্রাক আটক

বজ্রপাত থেকে রক্ষা পেতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি জরুরি নির্দেশনা

যক্ষারোগ প্রতিরোধে ইমামদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

কৃষক দলের কেন্দ্রিয় নেতার মুক্তির দাবীতে আটোয়ারীতে বিক্ষোভ মিছিল

দিনাজপুরে ৩১ দফার লিফলেট বিতরণকালে বখতিয়ার আহমেদ কচি বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে বিএনপি’র প্রয়োজন অপরিহার্য

জেলা ট্রাক ট্রাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনের লক্ষ্যে উপ-কমিটির সভা

হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি

আটোয়ারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ