Monday , 1 July 2024 | [bangla_date]

‘বাংলাদেশে গমের টেকসই উৎপাদন: প্রতিবন্ধকতা উত্তরণে প্রস্তাবনা’ শীর্ষক কর্মশালা

‘বাংলাদেশে গমের টেকসই উৎপাদন: প্রতিবন্ধকতা উত্তরণে প্রস্তাবনা’ শীর্ষক কর্মশালা দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনাজপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আব্দুর রাজ্জাক মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী।
কর্মশালায় বক্তারা বলেন, ১৭বছরে দেশে গমের ব্যবহার বেড়েছে ১৪২শতাংশ, অন্যদিকে চালের ব্যবহার কমেছে ২২শতাংশ। কিন্তু গমের ব্যবহার বাড়লেও এর উৎপাদন ক্রমাগত কমছে। তাই গম উৎপাদন বাড়াতে প্রতিবন্ধকতা নিরূপণ ও উত্তরণের উপায় বের করা প্রয়োজন।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মহাপরিচালক ড.গোলাম ফারুক এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক কৃষি স¤প্রসারণ কর্মকর্তা ওবায়দুর রহমান মÐল, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কৃষি স¤প্রসারণ কর্মকর্তা হামিদুর রহমান প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিদ্দিকুন নবী মÐল।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.মলয় চৌধুরী বলেন, আমাদের কৃষকেরা ফসল উৎপাদনে অভিজ্ঞ। ফসল উৎপাদনে আমাদের বিজ্ঞানীদের যে জ্ঞান, অনেক ক্ষেত্রে কৃষকেরা তার থেকে অনেক বেশি জ্ঞান রাখেন। সুতরাং মাঠ পর্যায়ে যার যে জ্ঞান ও অভিজ্ঞতা আছে, সেগুলো তুলে এনে সমন্বয় করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
কর্মশালায় রংপুর বিভাগের জেলা কৃষি স¤প্রসারণ অফিসের কর্মকর্তা ছাড়াও কৃষি বিপণন কর্মকর্তা, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, বীজ প্রত্যয়ন এজেন্সির কর্মকর্তা এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে গণভোটের প্রচার ও ভোটের উদ্বুদ্ধকরণের লক্ষে জেলা ইমাম সম্মেলন

দিনাজপুর সদর উপজেলা অটো রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক

নবরূপীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী’র আলোচনা সভায় বক্তারা

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আটোয়ারী আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

কাহারোলে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার

আওয়ামী লীগের মতো করলে একই রকম দশা আমাদেরও হবে: মির্জা ফখরুল

দিনাজপুরে ওয়ার্কার্স পার্টি’র বর্ধিত সভায় মাহমুদুল হাসান মানিক গরিব মেহেনতি মানুষের মুক্তির একমাত্র পথ হলো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা

দিনাজপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সংবর্ধনা

দিনাজপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সংবর্ধনা

বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে সেটি পাক প্রেমীদের পছন্দ না-এমপি গোপাল

অল্প বৃষ্টিতেই জনগণের চরম দুর্ভোগের শিকার\ কাহারোলে পাকা সড়কের উপর হাটু পানি।