Saturday , 13 July 2024 | [bangla_date]

বীরগঞ্জের পাথরঘাটা নদীতে থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে কয়েকদিনের প্রবল বর্ষণে ভরাট পাথরঘাটা নদীতে ভেসে এসেছে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃতদেহ।

শুক্রবার (১২ জুলাই -২০২৪) বিকেলে ৪ টায় উপজেলার মোহনপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের সীট ভগীরপাড়া গ্রামের পাথরঘাটা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃতদেহটি অর্ধগলিত এবং তার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।

মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিন জানান, শুক্রবার আনুমানিক বিকেল ৫টায় স্থানীয় লোকজন মৃতদেহটি নদীতে ভাসতে দেখে তাকে খবর দেয়।

পরে তিনি সংবাদের সত্যতা নিশ্চিত করে বিষয়টি পুলিশকে জানান।

সংবাদ পেয়ে পুলিশ বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, পুলিশ পরিদর্শক( তদন্ত) মঈনুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি একজন নারীর উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত মৃতদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

মৃতদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রায় দুইশ বছরের ঐতিহ্য নিয়ে দিনাজপুরে ঐতিহ্যবাহী চরক পূজায় ভক্তদের মিলন মেলায় পরিনত

রাণীশংকৈলে গাজাঁ গাছসহ আটক-১

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি ও নতুন ঘর হস্তান্তর

পীরগঞ্জে অগ্নিকান্ডে ৯ দিন মজুরের বাড়ি ভস্মিভুত

পীরগঞ্জে অগ্নিকান্ডে ৯ দিন মজুরের বাড়ি ভস্মিভুত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আগুন আতঙ্কে ২০ পরিবার

বোচাগঞ্জে জনসচেতনতা মূলক অনুষ্ঠান

দিনাজপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নতুন কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈল থানা পুলিশের ৭ই মার্চের অনুষ্ঠান বর্জন সাংবাদিক মুক্তিযোদ্ধাদের

আটোয়ারীতে তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরী ও চতুর্থ স্কাউট সমাবেশ