Monday , 8 July 2024 | [bangla_date]

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই নির্ভয়ে নির্বিঘ্নে রথ উৎসবে সকল মানুষ সমবেত হয়েছে -মনোরঞ্জন শীল গোপাল

বিকাশ ঘোষ , বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ॥- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় বলেই লক্ষ-ভক্তদের সমাবেশে রথযাত্রা। ভারতে যখনই সাম্প্রদায়িক গোষ্ঠী ক্ষমতায় এসেছে তখনই রথযাত্রা বিঘ্নিত হয়েছে। পুড়ির বিশাল জগন্নাথ দেবের মন্দিরে বারবার হামলা হয়েছে, লুটতরাজ হয়েছে এবং অসাম্প্রদায়িক মানুষরা জগন্নাথ দেবকে অনেক চেষ্টার পর রক্ষা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনা আছেন বলে নির্ভয়ে নির্বিঘ্নে রথ উৎসবে সকল মানুষ সমবেত হয়েছে। জগন্নাথ দেব মন্দির থেকে বের হয়ে আজকের এই দিনে সকল ভক্তদের সাথে একাকার হয়ে যায়। এটাই সনাতনীদের বিশ্বাস। আজ ভক্তদের ভগবানের কাছে প্রার্থনা, দেশ ভালো থাকুক, জগত ভালো থাকুক, জগন্নাথ দেব জগতের সকল প্রাণীকে শান্তিতে রাখুক।
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন উপলক্ষে রোববার (৭ জুলাই ২০২৪) দিনাজপুুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নে বড়ইল বনকলী মন্দির কমিটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথিরর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বড়ইল বনকলী মন্দির কমিটির সভাপতি লক্ষীকান্ত রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. জর্জিস সোহেল, মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম দিনাজপুরের সহকারি পরিচালক শাহ মো. মশিউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কাশেম আলী, ইউপি সদস্য শংকর চন্দ্র রায়, ইউপি সদস্য মো. কুসুম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে গণহত্যা দিবস পালন উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন

লকডাউনের ৮ম দিনেও ঢাকায় গ্রেফতার সহস্রাধিক

পীরগঞ্জে শিক্ষা বোর্ড কর্মকর্তাকে সংবর্ধনা

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীর ৩ মাস কারাদন্ড

কাহারোলে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে শিতবস্ত্র বিতরণ

দিনাজপুরে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

পীরগঞ্জে গম সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

বীরগঞ্জ পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, করতে হলে জুডিশিয়ালিকেও স্মার্ট করতে হবে ——–প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বীরগঞ্জ পৌরসভার উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ