Thursday , 4 July 2024 | [bangla_date]

আটোয়ারীতে ব্রীজের নীচ থেকে ট্রাক্টর ব্যবসায়ীর লাশ উদ্ধার

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে ব্রীজের নিচ থেকে এক ট্রাক্টর ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই ব্যবসায়ীর নাম শাকিল রানা (২৮)। সে আটোয়ারীর প্যারিস সিনেমা এলাকার জনৈক মোঃ আজিজুল হকের ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বুধবার রাতে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার সুখের ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করে উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রতিষ্ঠানটির প্রধান ডা. মোঃ হুমায়ুন কবির তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় আটোয়ারী থানার ওসি(তদন্ত) মোঃ শাহিনুর ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশটিকে প্রাথমিক সুরতহাল করার পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শাকিলের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। পুলিশের পক্ষে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। এদিকে এলাকাবাসীর ধারণা আর্থিক লেনদেনের কারণে শাকিলের অনাকাঙ্খিত মৃত্যু হয়েছে। পাশাপশি মৃতের পরিবার ও এলাকাবাসী দ্রæত তার মৃত্যুর রহস্য উন্মোচনের দাবী জানান এ প্রতিনিধির মাধ্যমে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনে আলোচনায় দিনাজপুরের ঐতিহ্য

বোচাগঞ্জে সেলাই মেশিন বিতরন

পীরগঞ্জে সিপিবি’র উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

আন্তঃজেলা চোর চক্রের সদস্য লাভলু গ্রেফতার পঞ্চগড়ে পত্রিকা এজেন্টের চুরি যাওয়া মোটরসাইকেল ১২ দিন পর উদ্ধার করেছে পুলিশ

ছয় মাস ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে পঞ্চগড়ের ১০ গ্রামের মানুষ

মেডিকেলে ভর্তির সুযোগ মেয়ের, খরচের চিন্তায় পড়েছেন ভ্যান চালক বাবা !

পঞ্চগড়ে নতুন যোগদানকৃত ১৯ কর্মচারীকে ফুল দিয়ে বরণ করে নিলেন জেলা প্রশাসক

১১ দফা দাবিতে প্রতিবন্ধীদের দিনাজপুরে জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন

প্রেমের টানে মিশরী তরুনী বীরগঞ্জের গৃহবধু