Saturday , 13 July 2024 | [bangla_date]

কাহারোলে হাট-ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাট ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা। দিনাজপুরের কাহারোল উপজেলা সদরের পশু হাটে গতকাল শনিবার ১৩ জুলাই’২৪ দুপুর ২টার দিকে উপজেলা নিবার্হী অফিসার মোঃ আমিনুল ইসলাম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এ কাহারোল হাটে ছাগল হাটিতে ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে হাট ইজারাদার মোঃ পারভেজ আহমেদের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করার সময় উপজেলা নিবার্হী অফিসারকে সহযোগিতা করেন সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ বোরহান উদ্দীন। জানা যায়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় ও দীর্ঘদিন ধরে কাহারোল হাটে পশু ক্রেতা ও বিক্রেতার নিকট থেকে প্রতি শনিবার সাপ্তাহিক হাটের দিন অতিরিক্ত টোল আদায় করে আসছে হাট ইজারাদার। বিষয়টি ক্রেতা ও বিক্রেতা উভয়ই উপজেলা নিবার্হী অফিসারকে মৌখিক ভাবে অভিযোগ করে আসার পরিপ্রেক্ষিতে উপজেলা নিবার্হী অফিসার এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রচন্ড গরম ও লাভের আশায় দিনাজপুরের বাজারে অপরিপক্ব লিচু

পীরগঞ্জে শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে প্রচারণা ছাড়াই ইজিপিপির তালিকা, সুবিধাভোগীরা বঞ্চিত হওয়ার আশ’ঙ্কা

কাহারোলে কয়েকটি উন্নয়নের প্রকল্পের কাজ শুরু অপেক্ষায়

কাহারোলে কয়েকটি উন্নয়নের প্রকল্পের কাজ শুরু অপেক্ষায়

রাণীশংকৈল যুবকে ছুরিকাঘাত – থানায় অভিযোগ

বীরগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর বিশ্ব শ্বাস্থ্য দিবস পালিত

রাণীশংকৈলে ওসি’র বাসায় চুরি

ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ

বোচাগঞ্জে (ডেভিল হান্ট) পুলিশের বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনসহ ৬জন গ্রেফতার

বীরগঞ্জে ফলাফল প্রত্যাখ্যান করে মেম্বার প্রার্থীর অভিযোগ