Saturday , 27 July 2024 | [bangla_date]

কাহারোল একদিনে ৩ জনসহ ৭ জন আত্মহত্যা

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে একদিনে ৩ জনসহ ৭ জন আত্ম হত্যা করেছেন। দিনাজপুরের কাহারোল উপজেলায় গত ১৯ জুলাই থেকে ২৫ জুলাই‘২৪ এই ৭ দিনে ৭ জন কীটনাশক পানে ও গলায় ফাঁস লাগিয়ে আত্ম হত্যা করেছেন বলে সংবাদ পাওয়া গেছে। কাহারোল থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই উপজেলার রসুলপুর ইউপির ভেলয়া গ্রামের মৃত জগৎ চন্দ্র রায়ের স্ত্রী রোম্বা রানী রায়(৭২), গত ২১ জুলাই মুকুন্দপুর ইউপির সুন্দইল গ্রামের বাবুলের মেয়ে বেবী খাতুন(২১), গত ২২ জুলাই রামচন্দ্রপুর ইউপির ঈশানপুর গ্রামের বাবর আলীর ছেলে হাসান আলী(১৪), গত ২৩ জুলাই রসুলপুর ইউপির ভেলয়া গ্রামের রাখাল চন্দ্র রায়ের মেয়ে সেবা রানী রায়(১৯), গত ২৫ জুলাই একই দিনে গলায় ফাঁস লাগিয়ে ৩ জন আত্ম হত্যা করেছেন। তারা হলো মুকুন্দপুর ইউপির দেওনাঘাটা গ্রামের হোমিওপ্যাথিক চিকিৎসক অশি^নী কুমার রায়ের ছেলে কৌশিক কুমার রায়(৩০), সুন্দরপুর ইউপির গড়মল্লিকপুর গ্রামের রনজিৎ কুমার বৈশ্যর মেয়ে সোহাগী রানী বৈশ্য ওরফে অনিতা(১৭), রসুলপুর ইউপির নালাপুর গ্রামের কার্তিক চন্দ্র রায়ের মেয়ে ১ সন্তানের জননী শম্পা রানী রায়(৩০) আত্ম হত্যা করেছেন। এদিকে ৭ জনের আত্ম হত্যার কারণ বিষয়ে কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, প্রায় অধিকাংশ পারিবারিক ও দাম্পত্য জীবনে কলহ এবং বাল্য বিবাহর কারণে এসব ঘটনা ঘটে থাকে । এ ব্যাপারে প্রাথমিক ভাবে থানায় পৃথক পৃথক ভাবে ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর ইমারত নির্মাণ শ্রমিক নির্বাচন: সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে

করোনার সম্মুখ যোদ্ধা ডাক্তারদের জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

হরিপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচন সভাপতি প্রার্থী গিয়াস উদ্দীনের মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের অপ্রচলিত কৃষি পন্য প্রক্রিয়াজাতকরণ প্রদর্শন মেলা

আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল

তেঁতুলিয়ায় কলেজ ছাত্র আরিফুলের হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে আওয়ামী লীগ এর দোয়া ও ইফতার মাহফিল

বীরগঞ্জে বাকাসস এর পূর্ণ দিবস কর্মবিরতি পালিত

পঞ্চগড়ে দেড় লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

সাত দফা দাবি আদায়ে পঞ্চগড়ে জাগপার লিফলেট বিতরণ কর্মসূচি