Tuesday , 9 July 2024 | [bangla_date]

খানসামায় বিপদসীমার উপরে করতোয়া নদীর পানি

খানসামা ও চিরিরবন্দর প্রতিনিধি \টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দিনাজপুরে খানসামায় করতোয়া নদীর পানি বিপদসীমার ১৭৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী নি¤œাঞ্চল খানসামার ভাবকী ইউপির চাকিনিয়া গ্রামের বগুড়াপাড়া প্লাবিত হয়েছে।
রোববার নি¤œাঞ্চলের পানিবন্দী ৭টি পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।এসময় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিনসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গত শনিবারের চেয়ে ৪০সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। যা ছিল ১৩৩ সেন্টিমিটার। গত এক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় খানসামা উপজেলার আত্রাই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হলে নি¤œ এলাকা পানিতে নিমজ্জিত হয়।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খানসামার উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পানি। গত রবিবার বিকাল ৬টায় বয়ে যাওয়া আত্রাই নদীর পানি বিপদসীমার ১৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর এই অংশে বিপদসীমা ৪৩ দশমিক ৭০ মিটারের বিপরীতে প্রবাহিত হচ্ছে ৪৫ দশমিক ৪৭মিটারে।তবে দিনাজপুরের উপর দিয়ে প্রবাহিত অন্যান্য নদীর পানি বাড়লেও বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সিদ্দিকুর জামান জানান, রবিবার বিকাল ৬টার দিকে করতোয়া নদীর পানি বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বৃষ্টিপাত না হলে পানি কমে যাবে বলে জানান তিনি। দিনাজপুরে ৩৩ দশমিক ৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, আমি সরজমিনে গিয়ে পানিবন্দী ৭টি পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার দিয়েছি। আশা করছি খুব শীঘ্রই পানি নেমে যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পার্বতীপুরের যমুনায় ভেসে উঠল শিশুর লাশ

পার্বতীপুরের যমুনায় ভেসে উঠল শিশুর লাশ

ফুলবাড়ীতে প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক, শপথবাক্য পাঠ ও মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার্ক, সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ

বীরগঞ্জে পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে সাবেক এমপি ইমদাদুল হকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুইজন নিহত, আহত ২০

ঠাকুরগাঁও জেলার বালিয়াতে জন্ম নেয়া আলামিনের স্বপ্ন পূরণ

দীপশিখা’র উদ্যোগে প্রতিবন্ধীতা ও কুষ্ঠরোগ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ কাল।। যে সময় বাংলাদেশ থেকে দেখা যাবে

ঠাকুরগাঁওয়ে কনস্টেবল নিয়োগ নিয়ে এসপির সংবাদ সম্মেলন !