Friday , 5 July 2024 | [bangla_date]

ঘোড়াঘাটে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ২ যুবক আটক, পুলিশের প্রেস ব্রিফিং

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের ঘোড়াঘাটে সমকামিতা অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুই যুবকে আটকের পর প্রেস ব্রিফিং করেছেন পুলিশ। এ ঘটনায় সমকামী পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষিত ২টি এনড্রয়েড মোবাইল জব্দ করেছে পুলিশ।
এর আগে বাদীর অভিযোগে গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ আসামীদের নিজ বাড়ি থেকে আটক করে।এ ব্যপারে ভিকটিমের মা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
আটককৃতরা হলেন, ঘোড়াঘাট পৌৃরসভার চৌ-খন্ডি কালিতলা এলাকার মোতাহার মিয়া(৩৬) ও মরিচপাড়া এলাকার মেজবা মিয়া (২৭)।
বুধবার বিকেলে ঘোড়াঘাট থানার ওসির কার্যালয়ে হাকিমপুর- ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ আলী গণমাধ্যম কর্মীদের নিয়ে এক লিখিত প্রেস ব্রিফিংয়ে জানান, গত ২৯ শে জুন বিকাল সাড়ে ৩টার দিকে সু-কৌশলে সম-কামিতার উদ্দেশ্যে আসামী মোতাহার মিয়া ঘোড়াঘাট পৌরসভার কালিতলা গোল চত্তরে পশ্চিম পার্শ্বে বসতবাড়ির পূর্ব দুয়ারী ঘরে বাদীর ছেলে ও তার কিশোর বন্ধুকে নিয়ে যায়।
পরে বাদীর ছেলে ও তার কিশোর বন্ধুকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখাইয়া মামলার সহযোগী আসামী মেজবা মিয়ার সহায়তায় সমকামিতা তথা পর্নোগ্রাফির ভিডিও চিত্র তৈরী করে। আসামিদের ব্যবহৃত মোবাইল ফোনে পর্নোগ্রাফি ধারণ করে জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গণ উপদ্রব সৃষ্টির কারণে বাদী থানায় এজাহার করেন।
প্রেস ব্রিফিং কালে ঘোড়াঘাট থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ, মামলার তদন্তকারী কর্মকর্তা লিখন কুমার মন্ডল, এসআই অসীম কুমার মোদক উপস্থিত ছিলেন।প্রেস ব্রিফিং শেষে আসামীদের বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে আহমদিয়া সম্প্রদায়ের জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাণীশংকৈল যুবকে ছুরিকাঘাত – থানায় অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বডি বিল্ডিং প্রতিযোগিতা

চিরিরবন্দরে কালভার্ট ভেঙে যাওয়ায় যাতায়াতে দূর্ভোগ

তেঁতুলিয়ায় পুকুরে পড়ে ভাইবোনের মৃত্যু

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৪

আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যূ

টিউলিপ স্কুল এন্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গাইডেন্স স্পিকার্স প্লাটফর্ম’র ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ভোকাবুলারি কনটেস্ট

বোচাগঞ্জে বন্যায় ভেঙ্গে যাওয়া ব্রিজ নির্মান না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসচ্ছল ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ