Thursday , 11 July 2024 | [bangla_date]

ঘোড়াঘাটে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হলেন ফুল সরেন

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি.দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১নং ওয়ার্ডের উপ নির্বাচনে নারী সদস্য পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় বে- সরকারি নির্বাচিত হলেন ফুল সরেন। এ পদে আগামী ২৭ জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল।
এর আগে চলতি বছরে ২৮ মার্চ ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছাঃ নার্গিস খাতুন স্বেচ্ছায় পদত্যাগ করেন। ফলে পদটি শূন্য হয়।
এবিষয়ে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান,এ পদে দুইজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিলের পর গত শুক্রবার যাচাই বাছাই শেষে দুইজনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়। তারা হলেন, উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া গ্রামের শামসুল ইসলামের স্ত্রী তানজিলা আক্তার ও দামোদরপুর গ্রামের ছোট লগেনের স্ত্রী ফুল সরেন। এদের মধ্যে ৯ জুলাই প্রার্থী তানজিলা আক্তার তার মনোনয়ন পত্রটি প্রত্যাহার করে নেয়ায় ফুল সরেনকে বুধবার বে-সরকারি ভাবে নির্বাচিত করা হয়।
এ ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র ৩টি,মোট ভোটার সংখ্যা ৭,৯৫৪টি, পুরুষ ভোটার ৩,৯৭৮টি, মহিলা ভোটার ৩৯৮০টি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কয়েলের আগুনে পুড়ে নিঃস্ব খানসামার ৭ পরিবার

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শিক্ষক দিবস পালন

নানা কর্মসূচিতে দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত নতুন প্রজন্ম ও যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুত্ব করতে হবে–সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এমপি

বীরগঞ্জে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বার্ষিক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

পীরগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে চায় নেপাল

ঐক্যবদ্ধ গণতন্ত্রকে কেউ নস্যাৎ করতে পারবে না -পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

হিলিতে বেড়েছে আলু-পেঁয়াজ-ডিমের দাম

দিনাজপুর পৌরসভা ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পেমব্রোক পার্ক টাউন এর মধ্যে সিষ্টার সিটি চুক্তি স্বাক্ষর

দিনাজপুরে দিনে-দুপুরে নারীর গলা থেকে স্বর্ণ ছিনতাই, আটক-২ বন্ধু