Tuesday , 9 July 2024 | [bangla_date]

ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৪ জনের সাজা

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি.দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক (ট্যাপেন্টাডল) সেবনের দায়ে ৪ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছে মাদক সেবনের সরন্জামাদি জব্দ করা হয়।
সাজা প্রাপ্তরা হলেন,ঘোড়াঘাট পৌরসভার নয়াপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান মটুক (৪০) ও তারা মিয়া( ৪০) রংপুরে পীরগঞ্জের চতরা এলাকার আরিফ হোসেন (২০) ও আনিছুর (২৩)।
এদের মধ্যে মোস্তাফিজুর রহমান ও তারা মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদÐ ও ১০০ টাকা করে জরিমানা এবং আরিফ ও আনিসুর রহমান কে ৩ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
সোমবার মাদক সেবনকারীদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রফিকুল ইসলাম এ সাজা দেন।
ঘোড়াঘাট থানা সুত্রে জানা গেছে, ওসি মো. আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এস আই অসীম কুমার মোদক, মোস্তাক বিল্লাহ্, এএস আই মোস্তাফিজুর রহমান সোমবার সকাল ১১টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ( ট্যাপেন্টাডল) সেবনরত অবস্থায় ঘোড়াঘাট পৌরসভার নয়া পাড়া এলাকার মোস্তাফিজুর রহমান মটুকের বাড়ি থেকে বাড়ির মালিকসহ মাদক সেবী তারা মিয়া আটক করে। অভিযান কালে আরও এক মাদক সেবী পালিয়ে যায়।
অপর দিকে ঘোড়াঘাট পৌরসভার গাইবান্ধা মোড় থেকে মাদক সেবন দায়ে রংপুরের পীরগঞ্জের চতরা এলাকার আরো দুজনকে আটক করে পুলিশ। পরে আদালতের বিচারক তাদেরকে এই সাজা দেন।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ জানান, আমাদের মাদক বিরোধী অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক সংক্রান্ত তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নদীর মাছ কিনতে কাড়াকাড়ি, ক্রেতারা বাড়ালো দাম!

দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে হরিপুরে আগাম আমন ধান ঘরে তুলতে আনন্দে মুখ ভরা কৃষকদের

ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে- ২৫ প্রার্থীর মনোনয়ন জমা

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে ও জনসমাবেশে ঠাকুরগাঁওয়ে বক্তব্য রাখেন- ডাঃ জাহিদ

হরিপুরে ৪ বসত ঘরে আগুন, সব পুড়ে ছাই

পঞ্চগড়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

করোনায় আক্রান্ত – ঠাকুরগাঁও মেয়রকে রংপুরে স্থানান্তর

পীরগঞ্জ ধর্ষন মামলার আসামি গ্রেফতার

পীরগঞ্জ ধর্ষন মামলার আসামি গ্রেফতার

রাণীশংকৈলে সুদমুক্ত ঋনে দক্ষতা অর্জন শীর্ষক প্রশিক্ষণ