Wednesday , 17 July 2024 | [bangla_date]

চলমান কোটা সংস্কারের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ

হাবিপ্রবি প্রতিনিধি\ কোটা সংস্কার দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে অবস্থান ও বিক্ষোভ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। গত কয়েকদিনের তুলনায় নারী শিক্ষার্থীদের অংশগ্রহন বেশী ছিল।
এদিকে দিনাজপুর-রংপুর অবরোধের ফলে সড়কের দুই পার্শে বিভিন্ন ধরনের শতাধিক যানবাহন আটকা পড়লে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
সোমবার বেলা ১১টার দিকে বিশ্বদ্যিালয়ের প্রধান ফটকে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা কোটা সংস্কারের আন্দোলন শুরু করেন।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কের উপর দিয়ে শ্লোগান দিতে দিতে মিছিল করেন।মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ১ নং এবং ২ নং ফটক প্রদক্ষিণ করে।
সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, ‘মেধা যার মেধা যার, চাকরি তার চাকরি তার’,’চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার ‘ এসব ¯েøাগানে উত্তপ্ত হয়ে উঠে দিনাজপুর-রংপুর মহাসড়ক।
মিছিল শেষে শিক্ষার্থীরা প্রধান ফটক সংলগ্ন বটগাছের নিচে অবস্থান করে মহাসড়ক অবরোধ করেন।প্রায় আধা ঘন্টা বন্ধ ছিল দিনাজপুর-রংপুর মহাসড়কের যান চলাচল।
এ সময় ঘটনাস্থলে পুলিশ এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।কিন্তু সে সময়ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শ্লোগান দিতে থাকেন।পুলিশের সাথে কথা বলা শেষে আবারও মহাসড়ক প্রদক্ষিণ করে বেলা ১২:৩০ মিনিটে মিছিলটি শেষ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন,যতদিন কোটার সঠিক সংস্কার হবে না ততদিন আন্দোলন চলবে।আমরা বৈষম্য কখনোই মেনে নিব না।আমরা চাই সকলে মেধার সঠিক প্রয়োগ করে চাকরি করুক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত

দিনাজপুরে জেলা আওয়ামী লীগ’র নব-নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

খানসামায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেকমরদ ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

ঠাকুরগাঁওয়ের ছোট শিশু অহেদাকে বাঁচাতে পিতা-মাতার আকুতি !

পীরগঞ্জে দিনমজুরকে শ্বাসরোধ করে হত্যা

বৃষ্টি ও শীতল হাওয়ায় তেঁতুলিয়ায় বিপর্যস্ত জনজীবন

বীরগঞ্জ পৌরসভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে টিসিবি’র কার্যক্রম উদ্বোধন

৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন অনুষ্ঠান সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ এর কর্মশালা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা