Thursday , 4 July 2024 | [bangla_date]

চিরিরবন্দরে নামাজে সিজদারত অবস্থায় শিক্ষকের মৃত্যু

চিরিরবন্দরে নামাজে সিজদারত  অবস্থায় শিক্ষকের মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে নামাজের সিজদারত অবস্থায় অবসরপ্রাপ্ত শাহাবদ্দিন (৮৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গত ৩০জুন মাগরিবের নামাজের সময় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের ভোলা মেম্বার পাড়ায় ঘটেছে।
স্থানীয় মুসল্ললীরা জানান, মৃত নছিরউদ্দিন ওরফে নালু মোহাম্মদের ছেলে পাশ্ববর্তী মামুদপুর রসুলপুর দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক শাহাবদ্দিন (৮৫) মাগরিবের ফরজ নামাজের পর সুন্নত নামাজের এক রাকআতের সিজদাহ দেয়ারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। এসময় মুসল্লী জামান, রবিউল, আমিনুল নামাজ শেষে তাকে বাড়িতে নিয়ে যান।
ওই মসজিদের সর্দার আব্দুল হামিদ জানান, মৃত শাহাবদ্দিন অত্যন্ত সৎ ও পরহেজগার ব্যক্তি ছিলেন। তিনি নিয়মিত নামাজ আদায় করতেন ও পরোপকারী ব্যক্তি ছিলেন। কারো সঙ্গে কোনদিন খারাপ ব্যবহার করেননি। তাঁর স্ত্রী ও ৩ মেয়েও পরহেজগার ও পর্দানশীল।
আব্দুলপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েনউদ্দিন শাহ জানান, তিনি ভাল মানুষ ছিলেন। ১ জুলাই বেলা ১১টায় নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নির্বাচিত হলে শ্রমিক ইউনিয়নের জায়গার ব্যবস্থা করে দিবো ——— সাবেক এমপি জাহিদুর রহমান

পীরগঞ্জে ভ্যান চালকরে বাড়তিে আগুন ঃ ১ জনরে মৃত্যু, আহত – ২

এই দেশকে টেনে আর নিচে নামানো যাবেনা ———-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

নারী দিবসে এলজিইডির নারী শ্রমিকরা বৈষম্যের স্বীকার

দিনাজপুরে সড়ক অবরোধ করে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনি জিয়া হত্যার রাজনীতি শুরু করেন ——দিনাজপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বোদায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

পীরগঞ্জে পাট ও পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ