Monday , 1 July 2024 | [bangla_date]

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর নির্দেশনায় দিনাজপুরে ৪৩২ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর নির্দেশনায়
দিনাজপুরে ৪৩২ জন ক্ষতিগ্রস্থ পরিবারের
মাঝে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর নির্দেশনায় দিনাজপুর শহরে সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ৪৩২ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে দিনাজপুর পৌরসভা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির আওতায় সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ১২টি ওয়ার্ডের ৪৩২ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল।
এসময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার ও ট্যাগ কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, পৌর কাউন্সিলর আশ্রাফুজ্জামান বাবু, জাহাঙ্গীর আলম, রেহাতুল ইসলাম খোকা, মতিবুর রহমান বিপ্লব, আল মামুন রশিদ প্রমুখ।
প্রসঙ্গত, গেল ৩০মে বৃহস্পতিবার গভীর রাতে দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক তান্ডব চালিয়ে দোকান-বাড়ি-গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় সড়কে গাছ ও বিদ্যুতের পিলার ভেঙে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়ে যায় শহরের কয়েকশ বাড়ি-দোকানঘরের টিনের চালা। ঝড় থেমে গেলে স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সাথে নিয়ে ঘুর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন শেষে তাৎক্ষনিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী তুলে দেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে জাতীয় সমাজ সেবা দিবস পালন

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স ও উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার দিয়ে চলছে চিকিৎসা সেবা

ঠাকুরগাঁও -৩ আসনের এমপি জাহিদুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত

মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

রাণীশংকৈলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

বাম মোর্চার যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল

ঠাকুরগাওয়ের হরিপুরে পানিতে ডু’বে ২ শিশুর মৃ’ত্যু

বিশ্ব শিক্ষক পুরস্কার পেলেন অজপাড়ার রণজিৎ, পুরস্কারের অর্ধেক করলেন দান

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলে পাঠদান

ইসকন মন্দিরের উদ্যোগে জন্মাষ্টমীর শোভাযাত্রায় বক্তারা অবক্ষয়মুক্ত ও অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়তে শ্রীকৃষ্ণের বাণী প্রচার করতে হবে