Monday , 8 July 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ট্রেনের আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও হতে ঢাকাগামী ট্রেনের পূর্বের ১৭০ টি আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ৮ জুলাই সোমবার দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তায় “বদলে দাও ঠাকুরগাঁও” এর আয়োজনে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, “বদলে দাও ঠাকুরগাঁও” এর প্রধান সমন্বায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুর উস সাদিক, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম জসিম, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি এম এ সামাদ, সাংবাদিক, অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী, আরমান শিহাব সহ অনেক। এ সময় তারা বলেন, ঠাকুরগাঁওয়ে আগেও ট্রেনের বগি পরিবর্তন করা হয়েছে যার ফলে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের মানুষকে অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে। একদিকে যেমন ট্রেনের বগি পরিবর্তন করেছে অন্যদিকে কয়েকদিন আগে আবার ট্রেনের আসন সংখ্যা কমিয়ে আনা হয়েছে যা আমাদের উত্তরবঙ্গের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ। সকলের দাবি বাংলাদেশের সবচেয়ে দূরত্বের জায়গা ঠাকুরগাঁও ও পঞ্চগড়। তাই এই অঞ্চলে ভালো ও মানসম্পন্ন ট্রেনের পাশাপাশি আসন সংখ্যা বাড়ানো হোক। এ সময় বক্তারা আরো বলেন, আমাদের আসন সংখ্যা যেটা পূর্বের ছিল সেই আসন সংখ্যা থেকে ৬০ টি আসন কমানো হয়েছে। আমরা মনে করি আরও আসন সংখ্যা বেশি দিয়ে যদি ভালো মানের বগি দেওয়া হয় তাহলে এই অঞ্চলে মানুষের জন্য অর্থনৈতিক পথ যেমন সুগম হবে অন্যদিকে যাতায়াতের রাস্তাও সুখময় হবে।
অবিলম্বে এসব করা না হলে পরবর্তীতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেবীগঞ্জে শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার দায়ে জরিমানা

পাথরঘাটা স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে একই প্যানেলের ৫জন জয়যুক্ত

জেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় জেলা প্রশাসক আগামী প্রজন্মকে স্বাস্থ্যবান ও পুষ্টিসমৃদ্ধ করতে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে হবে

আটোয়ারীতে পাইপড ওয়াটার সাপ্লাই কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

আটোয়ারীতে শিক্ষক জাকারিয়ার জানাযায় হাজারো মানুষের ঢল

“মনিমেলা” উদ্যোগে গল্পশোনা প্রতিযোগিতা

আটোয়ারীতে গাঁজা সেবনের দায়ে ২ যুবকের কারাদন্ড

পীরগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে আলমারি বিতরণ

ঠাকুরগাঁওয়ে পানির অভাবে আমন চারা রোপণে বিপাকে চাষিরা