Wednesday , 3 July 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক পিলার থেকে পরে শ্রমিক নিহত

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় ঠাকুরগাঁও জেলায় পৌর শহরে পিলারের উপর থেকে পরে গিয়ে আকতার হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) দুপুর ১ টার দিকে পৌর শহরের সরকার পাড়া জামে মসজিদের সামনে বৈদ্যুতিক লাইনের কাজ করার এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঐ ব্যক্তি সালন্দর আলিয়া মাদ্রাসার এলাকার আব্দুস সালামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক লাইন চালু থাকা অবস্থায় আকতার হোসেন পিলারে উঠে প্লাস দিয়ে লাইনের কাজ করার সময় হঠাৎ তিনি মই থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে নদার্ন ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানির বিক্রয় ও বিতরণ বিভাগ (নেসকো) ঠাকুরগাঁও সদর লাইন ম্যানের কাজ করে আসছিলেন বলেও জানা যায়। তবে ঠাকুরগাঁও নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম নিহত ঐ শ্রমিক তাদের নিয়োগ প্রাপ্ত কেউ নয় ও নিয়োগ প্রাপ্ত লাইনম্যান ছাড়া বৈদ্যুতিক লাইনের কাজ অন্য কারো করার সুযোগ নেই, দাবি করে বলেন, ঠাকুরগাঁও নেসকোর কোন শ্রমিক লাইনে কাজ করতে গিয়ে মারা গেয়ে এমন কোনো তথ্য নাই। তবে অনেকে ডিস লাইন, ইন্টারনেট ও টেলিফোন লাইনের কাজ করতে পিলারের উঠে। এটা বলা কঠিন যে, এখন কে কি কাজের উদ্দেশ্যে লাইনে উঠে। আমাদের লাইনের কাজ করতে গেলে বৈদ্যুতিক লাইন বন্ধ করে কাজ করতে হয়। আজকে দুপুর আড়াইটা পর্যন্ত আমাদের কোথাও কোনো বৈদ্যুতিক লাইন বন্ধ ছিল না।
ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিক মারা যাওয়ার খবর পেয়েছি। আইনগত প্রক্রিয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আরও কোনো তথ্য পেলে পরবর্তীতে আপনাদের জানানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভর্তির পরও সংকটে রাবি শিক্ষার্থী বীরগঞ্জের তুষার

পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলায় ২য় ধাপে লোকসভা নির্বাচন বাংলাবান্ধা স্থলবন্দর ৩দিন বন্ধ

রানীশংকৈলে শিক্ষকের কাছে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ শ্লীলতাহানির ঘটনায় মামলায় আটক- তুলা রাম পাল !

বোদা পৌরসভার তফসিল ঘোষণা, ২৯ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়

দিনাজপুরে নেশা জাতীয় ট্যাবলেটসহ আটক-২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক’র ফাইনাল খেলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক’র ফাইনাল খেলা

ঠাকুরগাঁওয়ে পাউবো কর্মকর্তার কোটি টাকার কাঠ বাণিজ্য, বিপাকে স্থানীয় ব্যবসায়ীরা !

আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা

রাণীশংকৈল পৌর শহরে মশক নিধন ও ডিজিটাল সেন্টার উদ্বোধন

ঘোড়াঘাটে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত