Saturday , 13 July 2024 | [bangla_date]

তেঁতুলিয়ায় সচেতনতা মূলক বিজিবির আলোচনা, মতবিনিময় ও খাদ্য সামগ্রী বিতরণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়া উপজেলা সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকেলে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে পঞ্চগড় ১৮ বিজিবি। জনসচেতনা মূলক সভা শেষে, ১০০ জন গরিব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ জিয়াউল হক, পিএসসি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেজর রিয়াদ মোর্শেদ পদাতিক , উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান তৌহিদ হাসান তুহিন সহ প্রমূখ ।

সভায় সীমান্ত হত্যা ,সীমান্তে বাংলাদেশী নাগরিকদের অবাধে চলাফেরা, সীমান্তে অবৈধ ভাবে শুন্য লাইন অতিক্রম, অবৈধ ভাবে পাথর ও বালি উত্তোলন ,সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান মাদকদ্রব্য ও মানব পাচার এবং মাদকের ক্ষতিকর দিকসমূহের প্রতিরোধ কল্পে বক্তারা জোড়ালো আলোচনা করেন ।

প্রধান অতিথির বক্তব্যে লে.কর্ণেল মোহাম্মদ জিয়াউল হক, পিএসসি বলেন , বিজিবি নিরাপত্তা ও আস্থার প্রতিক, বিজিবি সীমান্ত নিরাপত্তায় দিন-রাত নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। সীমান্তে কোনরকম অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটুক এজন্য মাদক, চোরাচালান, মানবপাচার, রোধে সচেতনতার জন্য এ এলাকায় স্থানীয়দের পারিবারিক ভাবে সচেতনতার জোর আহবান জানান । সীমান্তে বাংলাদেশি নাগরিক কর্তৃক সংগঠিত বিভিন্ন অপরাধ সমূহের সীমান্ত সংক্রান্ত আইন ও ধারা সম্পর্কে অবহিত করেন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
কাহারোল হাসপাতালে ২০২২ সালে  নরমাল ডেলিভারি প্রসব ১৪৪ জন

কাহারোল হাসপাতালে ২০২২ সালে নরমাল ডেলিভারি প্রসব ১৪৪ জন

ফুলবাড়ীতে ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আ’লীগ এখন একদলীয় শাসনের সঙ্গে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছে বক্তব্যে বলেন —মির্জা ফখরুল

পীরগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দিনাজপুরে প্রস্তাবিত ইম্পেরিয়াল মেডিকেল কলেজ পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

চার শতাধিক কোভিট-১৯ টিকার ফ্রি রেজিস্ট্রেশন করে দিল এসএবিডি

টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সাময়িক মূল্যায়নের সনদ ও পুরস্কার বিতরণ এবং প্রাক বড় দিনের গেটটুগেদার

ঠাকুরগাঁওয়ে ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৩ জুলাই দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সভা ও গুণিজন সদস্যদের সংবর্ধনা প্রদান

৩ জুলাই দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সভা ও গুণিজন সদস্যদের সংবর্ধনা প্রদান

ঐতিহ্যবাহী গর্ভেশ্বরী শ্মশান সংস্কার কমিটির সভা ও সম্মাননা প্রদান