Monday , 1 July 2024 | [bangla_date]

তেঁতুলিয়া আ’লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এর বিরুদ্ধে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি, পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলুর জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর সম্পত্তির ১৬টি দলিল ক্রোক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তেঁতুলিয়া শাখার একটি হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন পঞ্চগড় সিনিয়র স্পেশাল জজ আদালত। সেই সাথে তার স্ত্রী তহুরা বেগমের নামে থাকা একটি সম্পত্তির দলিল ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (২৬ জুন) বিকেলে সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক গোলাম ফারুক দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলায় এই আদেশ দেন। তবে বৃহস্পতিবার বিকেলে সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়টি জানাজানি হয়। একই সাথে দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাবিবুল ইসলাম হাবিব এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজহার ও দুর্নীতি দমন কমিশনের সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনে করা একটি অভিযোগের প্রেক্ষিতে তেতুঁলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলুর সম্পত্তির তথ্য চাওয়া হয় দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে। এরপরে ২০২০ সালের ২৯ অক্টোবর দুদকের ওই কার্যালয়ে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার নিজ নামে ৮৩ লাখ ৯৭ হাজার টাকার স্থাবর সম্পদ ও ২৬ লাখ ১১ হাজার টাকার অস্থাবর সম্পদের মালিকানার তথ্য দেন। সেই সাথে ১৩ লাখ ৩৬ হাজার ৫২ টাকার সম্পদের তথ্যগোপন ও ৭৯ লাখ ৭২ হাজার ৫৫৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও ভোগদখল করে তথ্য গোপন করেন।
এরই প্রেক্ষিতে তার অর্জিত সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন। পরে তার সম্পদের বিষয়ে জানতে তেতুঁলিয়া ও পঞ্চগড় সাব রেজিস্ট্রি অফিস ও বিভিন্ন ভূমি বিষয়ক অফিসে চিঠি দেয় দুদক। পরে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগের সত্যতা মেলে। পরে চলতি বছরের গত ১ ফেব্রæয়ারী দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মারজী তেতুঁলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলুর বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন, ও ভোগ দখল করার অপরাধে দুর্নীতি দমন আইনের ২০০৪ এর ২৬(২), ও ২৭(১) ধারায় একটি নিয়মিত মামলা রুজুর করতে দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবরে সুপারিশ করেন। পরে কার্যালয় হতে ৮ই ফেব্রæয়ারী পঞ্চগড়ের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি স্থানান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন গত ১২ জুন আদালতে কাজী মাহমুদুর রহমানের নামে ১৬টি দলিলে ও তার স্ত্রীর নামে একটি দলিলে ১৫ একর সাড়ে ১০ শতক জমির এসব সম্পদের দলিল ক্রোক এবং ডাবলুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একটি হিসাবে ১৬ হাজার ৬৫১ টাকা জব্দের আবেদন করেন। এরই প্রেক্ষিতে আদালত বুধবার (২৬ জুন) কাজী মাহমুদুর রহমান ডাবলুর ও তার স্ত্রীর স্থাবর সম্পদের দলিল ক্রোক ও অস্থাবর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ প্রদান করেন। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাবিবুল ইসলাম হাবিব বলেন, আদালত সন্তুষ্ট হয়ে এ আদেশ প্রদান করেছেন। মামলাটি এখনো আদালতে চলমান রয়েছে। যেহেতু তেতুঁলিয়া একটি সীমান্তবর্তী উপজেলা তাই তার সম্পদ যেন হস্তান্তর না করা কিংবা বেচাকেনা না করা হয় কিংবা অন্য কোন কিছু না ঘটে সেজন্য এই আদেশ দেয়া হয়েছে বলে আমরা মনে করছি। এ আদেশ দুর্নীতিবাজদের জন্য একটি বার্তা হতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় বাল্য বিবাহ প্রতিরোধে বিষয় ভিত্তিক আলোচনা সভা অনুষ্টিত

পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ শুরু

আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বীরগঞ্জে ইউনিয়ন কতৃক (বিএনপি) ইউনিয়ন কতৃক কর্মী সভা অনুষ্ঠিত

বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

ছোটগল্প || ওয়েটিং লিস্ট

পীরগঞ্জে হোলিল্যান্ড চাইল্ড কেয়ার একাডেমির বিদায় সংবর্ধনা

ঠাকুরগাঁও জেলা পরিষদের বাজেট ঘোষনা

রংপুরে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হরিপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় অটোচালক রিফাত হত্যা রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতার বিষয়ে — পিবিআই’র সংবাদ সম্মেলন