Wednesday , 10 July 2024 | [bangla_date]

দাবিতে অনড় থেকে এবার চোখে কালো কাপড় বেঁধে কর্মবিরতি পালন

দাবিতে অনড় থেকে এবার চোখে কালো কাপড় বেঁধে দিনাজপুরের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা- কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। আন্দোলনের ফলপ্রশু কোন সুরাহা না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রেখেছেন তারা।
মঙ্গলবার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ের সামনে দুই দফা দাবীতে চোখে কালো কাপড় বেঁধে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এসময় বিভিন্ন শ্লোগান দেন তারা।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নে এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের বিভিন্ন দাবির প্রেক্ষিতে এ কর্মবিরতি পালন করছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা।
দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন এসময় বক্তারা।
এসময় বক্তারা আরও বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করণ, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের ওপর নির্যাতন-নিপীড়ন, শোষণ বন্ধসহ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নি¤œমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের কারণে গ্রাহক ভোগান্তি হয়ে আসছে। এরকম বিভিন্ন প্রকার হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি এ সময় তুলে ধরেন বক্তারা।
এসময় বক্তব্য রাখেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সদর দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, মোঃ জাহাঙ্গীর আলম, এমটিএস, মোঃ আসাদ হোসেন, এমআরসিএম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ চিনিকলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত

আর্থিক ও মানবিক সাহায্যের জন্য আবেদন

বাজার নিয়ন্ত্রণে পাকেরহাটে ধান ও চাল ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময়

খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

বীরগঞ্জে এক সন্তানের জনকের আতœহত্যা

বীরগঞ্জে এক সন্তানের জনকের আতœহত্যা

দিনাজপুরে আকষ্মিক মাটি দেবে গিয়ে গর্তের সৃষ্টি

ঝুঁকিপূর্ণ রেলওয়ে থানা ও পুলিশ ব্যারাক ! ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন

ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি বাকি

দিনাজপুরে ডেঙ্গুতে আরেক জনের মৃত্যু

দিনাজপুরে ডেঙ্গুতে আরেক জনের মৃত্যু

ঘোড়াঘাটে শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

ঘোড়াঘাটে শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা