Friday , 12 July 2024 | [bangla_date]

পঞ্চগড়ে বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এস মো. শাহনেওয়াজ প্রধান শুভ। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে সমম্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন ও সদর থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষ কর্মসূচির অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে ব্র্যাকের জেন্ডার জাস্টিস ও ডাইভার্সিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোর্শেদুল ইসলাম ও জেলা ব্যবস্থাপক মাইকেল বাস্কে সমন্বয় সভায় বক্তব্য দেন। সভায় বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা এবং সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আল আমানাহ্ ইসলামিক একডেমিতে অভিভাবক সমাবেশ

পীরগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন গ্রেফতার

নিরঞ্জন হীরা সম্পাদিত কবিতা সংকলন ‘মা’ এর মোড়ক উন্মোচন আলোচনা ও কবিতা পাঠ

দিনাজপুরে মহিলা পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার শ্রবণ যন্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি

বোচাগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

রাণীশংকৈলে নয় মেয়র প্রার্থী জামানত হারালেন !

রাণীশংকৈলে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

তরুণরাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি