Thursday , 4 July 2024 | [bangla_date]

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবীর প্রেক্ষিতে কর্মবিরতি পালন

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের বিভিন্ন দাবীর প্রেক্ষিতে কর্মবিরতি পালন করছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। তবে বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতির পালন করছেন তারা।
সারাদেশের ন্যায় সোমবার সকাল থেকে একযোগে কর্মবিরতি পালন করছে তারা। এসময় তাদেরকে নানা শ্লোগান দিতে দেখা যায়।
এ সময় আন্দোলনকারীরা জানায়, দীর্ঘদিন ধরে দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন হয়ে আসলেও এর কোন ফলাফল আসছে না।দাবি বাস্তবায়ন না হওয়ায় আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকরবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ,পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের ওপর নির্যাতন-নিপীড়ন,শোষণ বন্ধসহ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নি¤œমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের কারণে গ্রাহক ভোগান্তি হয়ে আসছে। এরকম বিভিন্ন প্রকার হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবী এসময় তুলে ধরেন বক্তারা।
এসময় বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম আনোয়ার হোসেন, সদর দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, চিরিরবন্দর জোনাল অফিসের বিলিং সুপারভাইজার জাহানারা বেগম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত

বোচাগঞ্জে রৌফ চৌধুরী ফান্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ

চার্জার রিক্সা ছিনতাইন করতে চালককে হত্যা

চার্জার রিক্সা ছিনতাইন করতে চালককে হত্যা

রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫ হাজার বনজ,ফলজ ও ঔষধি চারা বিনামূল্যে বিতরণ

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল

প্রথমবারের মতো তেঁতুলিয়ায় চাষ হচ্ছে সুপারফুড ‘চিয়া বীজ’

ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

বিরামপুরে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা

দেশে নারী সহিংসতার প্রতিবাদে বীরগঞ্জ বিজয় চত্বরে মানববন্ধন করে-এসবিডি।

তাড়িয়ে দেয়া সেই বৃদ্ধা মায়ের ঠাঁই হাসপাতালে