Monday , 1 July 2024 | [bangla_date]

পীরগঞ্জে অসহনীয় লোডশেডিং এর হাত থেকে মুক্তির দাবীতে মানববন্ধন

পীরগঞ্জ ঃ পল্লী বিদ্যুতের ভেলকিবাজির প্রতিবাদে এবং অসহনীয় লোডশেডিং এর হাত থেকে মুক্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। সোমবার সকালে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় উপজেলাবাসীর পক্ষ থেকে এই মানববন্ধন করা হয়। প্রায় এক ঘন্টাা ব্যাপী মানবন্ধন চলাকালে বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন রায়, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, উপজেলা জাসদের সভাপতি সলেমান আলী, উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক গোলাম মুর্তাজা, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল,সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ অন লাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা আকতার বানু, সাংবাদিক নুরনবী রানা, পল্লী বিদ্যুতের প্রাহক সরকার আলমগীর, শাহিন, কলেজ শিক্ষার্থী শাহিন সহ অন্যান্যরা বক্তব্য দেন।
অবিলম্বে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে আনা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচীর ডাক দেওয়া হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।
উল্লেখ্য, বর্তমানে পীরগঞ্জ উপজেলার গ্রাম গঞ্জে প্রতিদিন ১৫ থেকে ১৮ ঘন্টা লোডশেডিং হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে অসহায় সেলিনা বেগমের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সকল দূর্যোগে শেখ হাসিনা আপনাদের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পুকুর থেকে নিহত সাধন চন্দ্রের মরদেহ উদ্ধারের পর আজ তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ

চিরিরবন্দরে শীতবস্ত্র উপহার পেলেন ৩০০ শীর্তাত মানুষ

কাহারোলে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধনকালে এমপি গোপাল

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সফলতার এক বছর পূর্ণ হলো !

দিনাজপুর সদর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা বঙ্গবন্ধু শেখ হাসিনা যা বলেন তা বাস্তবায়ন করেন–হুইপ ইকবালুর রহিম

ছোটগল্প || ওয়েটিং লিস্ট

ঠাকুরগাঁও হাসপাতালে টেন্ডার বাক্সে পোড়া মবিল ঢেলে দেওয়ার ঘটনায় গ্রেফতার-১