Wednesday , 10 July 2024 | [bangla_date]

ফুলবাড়ীতে নালা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী যুবকের লাশ উদ্ধার

ফুলবাড়ী প্রতিনিধি \ দিনাজপুরের ফুলবাড়ীতে পানি নিষ্কাশনের নালা থেকে ইমানুয়েল দুকুম মাড্ডি নামে এক ক্ষুদ্র নৃগোষ্ঠী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিবাগত সন্ধ্যার পর ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইমানুয়েল দুকুম মাড্ডি (৩৫) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আমডুঙ্গী হাটসংলগ্ন আলুডাঙ্গা গ্রামের মৃত সাবা মাড্ডির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের সুজাপুর গ্রামে সড়কের পাশে পানি নিষ্কাশনের নালায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুজাপুর গ্রামে পানি নিষ্কাশনের নালা থেকে ইমানুয়েল দুকুম মাড্ডি নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃএর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ

বীরগঞ্জে অভিযান চালিয়ে ৩ দোকানের ২৩ হাজার টাকা জরিমানা

আওয়াল সভাপতি পলাশ সম্পাদক ||পীরগঞ্জে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

দেশের বৃহৎ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ঈদগাহে মাঠে লাখো লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়

অযোগ্য নেতৃত্বই বিএনপিকে অযোগ্য রাজনৈতিক দলে পরিণত করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ব ঘোষণা ছাড়াই ডায়ালাইসিস বন্ধ

বীরগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের দৌড়ত্ব বেড়েছে

বিরলে রাতের আধারে ধান কেটে জমি জবরদখলের চেষ্টা,ধানকাটা মেশিন জব্ধ