Thursday , 4 July 2024 | [bangla_date]

বীরগঞ্জে এক মাদক সেবীর ছয় মাসের কারাদণ্ড

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে এক মাদক সেবনের অপরাধে রিপন (২০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দিনাজপুরের বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমানের দিকনির্দেশনায় এস আই সারোয়ারসহ সঙ্গীয় চৌকশ পুলিশের ফোর্স মঙ্গলবার (২জুন-২০২৪) রাত ৮টার দিকে উপজেলা সদর পৌরশহরের ফিসারী এলাকায় এই অভিযান চলাকালে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের সময় হাতেনাতে ধরা পড়ে রিপন। পরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী ভ্রাম্যমাণ আদালতে ট্যাপেন্টাডল মাদক সেবনের অপরাধে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্ত রিপন উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের দগড়াই খাটিয়া দিঘী গ্রামের সিরাজুল আলীর ছেলে।

বীরগঞ্জ উপজেলার ইউএনও ফজলে এলাহী জানান, দীর্ঘদিন রিপন ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক সেবন করে আসছিল। মঙ্গলবার রাতে মাদক সেবনরত অবস্থায় আটক হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ‘বীরগঞ্জ উপজেলায় কোথাও মাদক ব্যবসায়ীদের ঠাঁই হবে না, এসব যারা সেবন করে, বিক্রিতে যারা সহযোগিতা করে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জন্মাষ্টমী উৎসব সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে সনদপত্র ও ল্যাপটপ বিতরণ

বীরগঞ্জে সেবা ডায়াগনস্টিক ও কনসালটেন্ট সেন্টারে ডাক্তারের রিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৯ বোতল ফেন্সিডিল ও বিপুল পরিমাণ অর্থসহ ৩ মাদক সেবীকে গ্রেফতার

দিনাজপুরে “এসো হাসি হাঁটি সুস্থ থাকি সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাণীশংকৈলে ‘আমাদের প্রতিদিন’ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূতিতে ৫০ জন অতি দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরনে

বোচাগঞ্জে গরুচোর সন্দেহে ৪জনকে গণ পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা

দিনাজপুরে ধুমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতি এবং প্রতিকার বিষয়ক কর্মশালা

পার্বতীপুরে ফ্রী মেডিকেল ক্যাম্প