Sunday , 7 July 2024 | [bangla_date]

বীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের উদ্দ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ “গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে গ্রামীণ ব্যাংক সুজালপুর বীরগঞ্জ শাখার উদ্যোগে নিজ কার্যালয়ে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টায় গ্রামীণ ব্যাংক সুজালপুর বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান আবু হুসাইন বিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ মতিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ গুপ্তা, বীরগঞ্জ সুজালপুর গ্রামীণ ব্যাংক শাখার সহকারী ম্যানেজার নুর আলম সহ আরও অনেকে। আলোচনা শেষে গ্রামীণ ব্যাংকের প্রায় ২ শতাধিক কেন্দ্রীয় প্রধানসহ সদস্যদের মাঝে ১২ হাজার বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরন করেন।
প্রধান অতিথি আবু হুসাইন বিপু বক্তব্যে বলেন, দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। এ অবস্থা হতে বীরগঞ্জবাসীকে রক্ষা করতে চারা বিতরণ ও রোপন করা অব্যহত থাকবে। প্রকৃতি সবুজে ভরে উঠবে। এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। আমাদের গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করা উচিত। এই সময় বৃক্ষরোপণের জন্য ব্যক্তিগত পর্যায় ও প্রাতিষ্ঠানিকভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ৭৮ লাখ টাকা ব্যয়ে ড্রেনের কাজের উদ্বোধন

দিনাজপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ আটক ১

বালিয়াডাঙ্গীর ধনতলা ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রতিহত করার লক্ষ্যে প্রতিবাদ সভা

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতিসংঘ মাইনোরিটি ওয়াচ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান

আটোয়ারীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

পঞ্চগড়ে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ

দিনাজপুরে বিচারপ্রার্থীগণের জন্য নির্মিত বিশ্রামাগার“ন্যায়কুঞ্জ”র ভিত্তিপ্রস্তর স্থাপন

আটোয়ারীতে দুই দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংখ্যালঘু ও যারা সংখ্যায় কম তারা জুলুমের শিকার হলে তাদের পাশে আছে এনসিপি —–পঞ্চগড়ে এনসিপি নেতা সারজিস আলম

পঞ্চগড়ে ইউপি সচিব সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলিউল, সম্পাদক হারুন