Tuesday , 16 July 2024 | [bangla_date]

বীরগঞ্জে ৩ ক্লিনিক কে জরিমানা ও ১টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকারের অভিযানে ৩ টি ক্লিনিক কে জরিমানা ও ১টি ডায়াগনস্টিক সেন্টার কে সিলগালা করেছে। ১৬ জুলাই মঙ্গলবার সকাল ১০ টা হতে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম এর পরিচালনায় আমাদের ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে ৫০ হাজার টাকা, পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক কে ৫০ হাজার টাকা ও নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং হক ডায়াগনস্টিক সেন্টার কে সিলগালা করেছেন।
ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে মাঠে নেমেছি। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ সৈয়দ সাব্বির-উল-ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ ফরিদ বিন ইসলাম, এসআইটি এনামুল হক এবং দিনাজপুর র‌্যাব-১৩ এর সহায়তায় অভিযান পরিচালনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে  দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

দিনাজপুরে বাড়িতে ডেকে নিয়ে শিশুকে  ধ,র্ষণের চেষ্টা, যুবক আ,টক

দিনাজপুরে বাড়িতে ডেকে নিয়ে শিশুকে ধ,র্ষণের চেষ্টা, যুবক আ,টক

দিনাজপুর বাবুর্চি উন্নয়ন সমিতির আলোচনা ও মতবিনিময় সভা

পীরগঞ্জে যুবলীগের শান্তি ও সম্প্রীতি’র মিছিল

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রাণীশংকৈলে গাছ থেকে পড়ে ৫ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু

রাণীশংকৈলে ৫৪টি মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

আটোয়ারীতে ৫ জুয়ারুকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড